দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৬
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্মমাহে রমজান

তাকওয়া অর্জনের মাস রমজান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 390 ভিউস

আবু নুশফা:

রোজার আরবি হলো সিয়াম। যার অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকার নামই রোজা। রোজাদারকে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি যাবতীয় গুনা থেকেও বিরত থাকতে হয়। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা বলা ও খারাপ কাজ করা থেকে বিরত থাকে না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ বুখারি।

জৈবিক তাড়না থেকে মানুষকে বিরত রাখার জন্যই রোজার বিধান দেওয়া হয়েছে। আর এই রোজার সার্থকতা তখনই অর্জিত হবে যখন পেটের মতো চোখ, কানসহ প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ও অনুভূতির সিয়াম পালন করা হবে। অর্থাৎ হারাম কাজ থেকে বিরত রেখে ওইসব অঙ্গপ্রত্যঙ্গ ও অনুভূতিকে তাদের জন্য নির্ধারিত ইবাদতে ব্যস্ত রাখাই হলো রোজার লক্ষ্য। রোজার আসল উদ্দেশ্যই হচ্ছে বান্দাকে গুনামুক্ত জীবনযাপনে অভ্যস্ত করে মুত্তাকি হিসেবে গড়ে তোলা।

এ ব্যাপারে আল্লাহ তায়ালার ইরশাদ, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।    ’ সূরা বাকারা, আয়াত ১৮৩।

রমজানে পানাহার থেকে বিরত থাকার পেছনে যদি তাকওয়া অর্জিত না হয় তাহলে এই রোজা শুধু দৈহিক রোজাই হবে, দেহের বাইরে এর আলাদা কোনো তাৎপর্যই থাকবে না। কাম, ক্রোধ, লোভ-লালসা ইত্যাদি রিপুর তাড়নায় মানুষ যখন দিশাহারা ও বিপথগামী হয়ে ধ্বংসের মুখোমুখি হয়; তখন রোজা মানুষের এসব কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণের শক্তি জোগায়। এ কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রোজা প্রবৃত্তির তাড়না থেকে বাঁচার জন্য ঢাল; এর মাধ্যমে বান্দা আগুন থেকে মুক্তি পায়।’        মুসনাদে আহমাদ।

তাই রোজার ফজিলত পেতে হলে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করার পাশাপাশি সব ধরনের খারাপ কাজ থেকেও আত্মরক্ষা করতে হবে। পঞ্চেন্দ্রিয়কে সংযত রাখতে হবে। তা হলেই প্রকৃত রোজাদার হিসেবে পরিগণিত হওয়া যাবে। ধৈর্যচ্যুতি ও ক্রোধ মানুষকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করে দেয়। তাই সংযমের মাসে রোজাদারকে দেওয়া হয়েছে সবর ও সহনশীলতার শিক্ষা।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন বাজে কথা না বলে, চেঁচামেচি না করে, যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়া করে তাহলে তার বলা উচিত, আমি রোজাদার।’   বুখারি।

রমজানে রোজাদার নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত হয় আবার নির্দিষ্ট সময় পানাহার করে। যার মাধ্যমে তার ভিতরে তৈরি হয় তাকওয়া, আত্মনিয়ন্ত্রণ ও সংযমী মনোভাব। সে খুব সহজেই নিজেকে কুপ্রবৃত্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। তাই রোজাদার ইচ্ছা করলে বিড়ি-সিগারেট, নেশা ও জিনা-ব্যভিচারের মতো বদভ্যাস পরিহার করতে পারে অনায়াসে। (সূত্র: বিডি প্রতিদিন)

লেখক : ইসলাম বিষয়ক গবেষক।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাহে রমজানে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু (ভিডিও দেখুন)
পরবর্তী পোস্ট
তৈয়েব হাসানের জার্সিটি ৫ লক্ষ ৫৫ হাজার টাকায় কিনবেন চেম্বারের সভাপতি নাছিম ফারুক খান মিঠু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

সুদ বা ঘুষখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?

মার্চ ২৫, ২০২৬

পবিত্র শবে কদর আজ

মার্চ ১৬, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও...

ফেব্রুয়ারি ১, ২০২৫

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিক্রিত বই জনতার হাতে...

জানুয়ারি ৩১, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting