দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ডিএনসিসি হাসপাতালের কর্মীদের বিক্ষোভে সড়কে যানজট

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

জাতীয় ডেস্ক:

এক বছর ধরে বেতন না পাওয়ার মধ্যে চাকরিচ্যুতির খবর শুনে তার প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীরা।

মঙ্গলবার দুপুরের পর শ খানেক চিকিৎসাকর্মী মহাখালীতে হাসপাতালের সামনে সড়কে বিক্ষোভ শুরু করে। পিপিই-গাউন পরে কয়েকজন আন্দোলনকারী সড়কে শুয়েও পড়েন।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের কাছে সড়কের একপাশে তাদের অবস্থানের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যা বিমানবন্দর সড়কেও ছড়িয়ে পড়ে।

ট্রাফিক বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘণ্টা খানেক আলোচনার পর বিকাল সাড়ে ৫টায় আন্দোলনকারীদের সড়ক থেকে তুলে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আন্দোলনকারীদের একজন মো. খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড মহামারী শুরুর পর ২০২০ সালে তিনি ওয়ার্ড বয় হিসাবে চার মাসের চুক্তিতে এই হাসপাতালে যোগ দেন। পরে কয়েক দফায় তাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়।

তার অভিযোগ, মহামারীর প্রকোপ কমে যাওয়ার পর তাদের দিকে আর ‘তাকাচ্ছে না’ কর্তৃপক্ষ। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ। মঙ্গলবার সকালে তাদের সবাইকে ডেকে বলে দেওয়া হয়েছে যে তাদের চাকরি আর নেই।

এই তালিকায় ২০২ জন ওয়ার্ড বয়, আয়া ও অ্যাটেনডেন্ট রয়েছেন বলে জানান খালিদ।

আন্দোলনকারী মো. মহসিন বলেন, বেতন বকেয়া রেখে চাকরিচ্যুত করায় ‘বাধ্য হয়ে’ তারা সড়কে নেমেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের অভিযোগ, তারা এক বছর ধরে বেতন পান না
আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছিলেন- ‘কোভিড যোদ্ধারা রাস্তায় কেন’, ‘চাকরি চাই, বেতন চাই’।

মহাখালীতে সাত দশমিক ১৭ একর জমিতে তৈরি ডিএনসিসির বিপণিবিতানকে কোভিড মহামারী শুরুর পর হাসপাতালে রূপান্তর করা হয়। এটি তৈরি করা হয়েছিল কারওয়ান বাজারের আড়ত সরিয়ে আনতে। তবে ব্যবসায়ীরা না আসায় এটি খালি পড়েছিল।

২০২০ সালে সেখানে প্রথমে গড়ে তোলা হয় এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার, পরে চিকিৎসাও দেওয়া হয় সেখানে। গত বছর ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছিল এই হাসপাতালে।

কোভিড ডেডিকেটেড হাসপাতাল চালুর সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, এখানে দোকান বরাদ্দ থেকে বছরে ১০০ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। তবে নগরবাসীকে সেবা দিতে এটিকে হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

তখন জানানো হয়েছিল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের জন্য সরকারের কাছে ৪০০ জন চিকিৎসক, ৭০০ জন নার্স এবং ৬০০ জন স্বাস্থ্যকর্মীর জনবল চাওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় পার্টিতে যোগ দিলেন সাবেক যুবলীগ নেতা
পরবর্তী পোস্ট
বইমেলায় স্পন্সরশিপ থেকে কত টাকা আসে? জানে না বাংলা একাডেমি

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting