দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কালিগঞ্জে দলিল লেখকের লাইসেন্স বাতিলের আবেদন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২১, ২০২৩
ডিসেম্বর ২১, ২০২৩ ০ কমেন্ট 438 ভিউস

# প্রতারণা ও জালিয়াতির ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত
# রেজিস্ট্রিকৃত জমির দলিল আটকে রেখে হয়রানি
# সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-২ এ পৃথক তিনটি মামলা

আব্দুর রহিম, কালিগঞ্জ: জমির রেকর্ডসহ বিভিন্ন কাগজপত্র জালিয়াতি, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া, জমি বিক্রেতার টাকা আত্মসাৎ, রেজিস্ট্রিকৃত জমির দলিল আটকে রেখে হয়রানিসহ নানা অপকর্মের সাথে জড়িত’র অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সদস্য শফিকুল ইসলাম ওরফে শফির বিরুদ্ধে। এ দলিল লেখকের লাইসেন্স বাতিলের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা সাব- রেজিস্ট্রার ও সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি বরাবর আবেদন জানিয়েছেন প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের মরহুম সৈয়েদ আলী গাজীর ছেলে জিএম শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলা এলাকায় জাল দলিল সৃষ্টিকারী, নকল রেকর্ড, নকল নামজারী ও নকল দাখিলা তৈরীকারক হিসেবে পরিচিত। তার প্রতারণা ও জালিয়াতির কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৬/০৯/২০২৩ তারিখে শফিকুল ইসলামের দ্বারা প্রতারিত ও জালিয়াতির শিকার ব্যক্তিবর্গ তার শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তাছাড়া শফির বিরুদ্ধে ইতোমধ্যে প্রতারণা, জাল দালিল সৃষ্টি, জাল খতিয়ান তৈরী ও বিভিন্ন জালজালিয়াতির অভিযোগে তিনজন ভুক্তভোগী ব্যক্তি সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-২ এ পৃথক তিনটি মামলা দায়ের করেছেন যা বর্তমানে তদন্তাধীন। বহু বিবাহের হোতা জিএম শফিকুল ইসলামের কারণে দলিল লেখক সমিতি ও কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এছাড়াও দলিল লেখক শফি পারুলগাছা গ্রামের মরহুম জিএম আবুল কাশেমের ছেলে জাহিদুর রহমানের নিকট থেকে নগদ ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী জাহিদুর রহমান জানান, শফিকুল ইসলাম শফি তার নিকটাত্মীয়। সে সুবাদে তিনি শেখ আব্দুল বারী নামে এক ব্যক্তির নিকট থেকে জমি বিক্রি বাবদ প্রাপ্ত ২ লক্ষ টাকা বিশ্বাস করে শফির নিকট রেখে সাব- রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করে দিতে। কিন্তু ফিরে এসে ওই টাকা চাইলে শফিকুল ইসলাম টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে। দীর্ঘদিনেও তার পাওনা টাকা না দিয়ে উল্টো তার সেরেস্তা থেকে করা দু’টি দলিলের টিকিট আটকে রেখে দিনের পর দিন হয়রানি করছে। স্থানীয়রা জানান, দলিল লেখক শফির বিরুদ্ধে জাল দলিল জমা রেখে বিভিন্ন ব্যাংক থেকে নামে- বেনামে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করায় একাধিক ব্যাক্তি সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কারীগন হলেন পারুলগাছা গ্রামের মৃত সুকচাঁদ আলী হাজারীর ছেলে আলহাজ্ব ইদ্রীস আলী হাজারী, মৃত গহর আলী গাজীর ছেলে আলহাজ্ব মাষ্টার কওছার আলী গাজী ও মৃত অজিয়ার রহমান গাজীর ছেলে আকছাদুর রহমান গাজী। এসব কারণ উল্লেখ করে দলিল লেখক জি এম শফিকুল ইসলাম এর রেজিষ্ট্রেশন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তিবর্গ ও সচেতন মহল। এ ব্যাপারে জানতে চাইলে দলিল লেখক শফিকুল ইসলাম শফি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে বার্ষিক ফল প্রকাশ
পরবর্তী পোস্ট
খুলনায় নির্বাচন কমিশনারের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting