দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৭
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জালভোট দেয়ায় যুবলীগ নেতাকে এক বছরের জেল

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৬, ২০২১
জানুয়ারি ১৬, ২০২১ ০ কমেন্ট 371 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত উপজেলা যুবলীগের সদস্য শাহাদত হোসেনকে (৩০) এক বছরের সাজা দিয়েছেন। শনিবার দুপুরে এলাকার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। এর আগে তাকে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট (অন্যের পক্ষে) দেওয়ার চেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর শাহী সুমনের এজেন্ট পারভেজকে মারপিট করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে আটক করা হয়।
আদালত সূত্র ও স্থানীয়রা জানান, সারিয়াকান্দির বাগবেড় এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাদত হোসেন উপজেলা যুবলীগের সদস্য। তার ভগ্নিপতি সিতাবুল (পাঞ্জাবি মার্কা) সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। শনিবার দুপুরে ভোট চলাকালে শাহাদত অন্যের পক্ষে জালভোট দিতে বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথে প্রবেশ করেন। এর আগে তিনি ওই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমনের এজেন্ট পারভেজকে মারপিট করে বুথ থেকে বের করে দেন। টের পেয়ে দায়িত্বরতরা তাকে আটক করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাগিদক দুটি অপরাধে তাকে (শাহাদত) ছয় মাস করে এক বছরের কারাদণ্ড দেন।
সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব দাবি করেছেন, সাজাপ্রাপ্ত শাহাদত হোসেন তার সংগঠনের নন; তিনি উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক নেতা। স্থানীয়রা জানিয়েছেন, শাহাদত কাউন্সিলর প্রার্থী ভগ্নিপতি সিতাবুল ও নৌকা মার্কার মেয়র প্রার্থী মতিউর রহমানের পক্ষে জালভোট দিতে গিয়েছিলেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, কেন্দ্রে পৃথক দুটি অপরাধ করায় আদালত শাহাদত হোসেন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অভিযানে অবৈধ জাল জব্দ
পরবর্তী পোস্ট
পৌরসভার ৯ ওয়ার্ডে নৌকার প্রার্থী নাসেরুল হকের মতবিনিময়

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting