দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল হোসেন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৪, ২০২৩
নভেম্বর ১৪, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

অনলাইন ডেস্ক: গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তিনি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান। সেটা হলে সময় বুঝে তাঁদের দল নির্বাচনে যাবে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩–পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ সংবাদ সম্মেলন হয়। এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ঐক্যকে আরও সুসংহত করে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐকমত্যে আসতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। কামাল হোসেন আরও বলেন, ক্ষমতার মালিক হিসেবে জনগণকে শক্ত ভূমিকা রাখতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দলে তরুণ কর্মীদের যুক্ত করার কথা বলেন ড. কামাল। তিনি বলেন, ক্ষুদ্র কর্মী হিসেবে তিনি দলের সঙ্গে থাকবেন। সংবাদ সম্মেলেনে গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, দেশের মানুষ যে অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছেন, সেখান থেকে তাঁদের মুক্ত করতে হবে। নির্বাচন প্রসঙ্গে বলেন, তাঁদের দল নির্বাচনবিমুখ নয়, তবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি বলেন, একটি মহাসমাবেশকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, বিরোধীদের ওপর দমন–পীড়ন চলছে। এসবের নিন্দা জানিয়ে বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুজনশাহা গ্রামে বিধবা রাধা রাণীর বসত ঘরে অকিèকান্ডে সর্বস্ব পুড়ে ছাই
পরবর্তী পোস্ট
আশাশুনিতে অন্নকুট মহোৎসব

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting