দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪০
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

চলে গেলেন ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি, শোকস্তব্ধতা ক্রীড়াঙ্গনে

কর্তৃক mirkhairul.news মে ২৬, ২০২৫
মে ২৬, ২০২৫ ০ কমেন্ট 304 ভিউস
কামরুল হাসান।।  অবশেষে চলে গেলেন বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি। টানা দশ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন তিনি। সোমবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলারোয়ায় ক্রীড়াঙ্গনসহ শোকস্তব্ধতা নেমে এসেছে সবখানে। গুণী ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি(৭৬) ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই পদেই তিনি আসীন ছিলেন। পঞ্চাশ বছরের এই দীর্ঘ সময়ে কলারোয়ার ক্রীড়াঙ্গনকে তিনি স্বমহিমায় আলোকিত করেছেন। প্রচারবিমুখ এই মানুষটির নীরব অথচ বলিষ্ঠ কর্মকাণ্ড ক্রীড়া ক্ষেত্রকে দিনে দিনে করেছে প্রশস্ত ও অগ্রগামী। তিনি কলারোয়ার জয়নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত মফিজ উদ্দিন বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র। তিনি কলারোয়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, গত ১৭ মে রাতে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির সভাশেষে আব্দুর রশিদ কচি অসুস্থ হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্রেনস্ট্রোক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। পরে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়ার পর গত বুধবার ফের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও গত দশ দিনে তাঁর জ্ঞান ফেরেনি। এ অবস্থায় সোমবার সকাল ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মরহুমের কলারোয়ার বাসভবনে ছুটে আসেন। সোমবার জোহর নামাজের পর কলারোয়া সরকারি কলেজ ফুটবল মাঠে জানাজাপূর্ব আলোচনা সভায় শোক জ্ঞাপন করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। আরও আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আকতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, মরহুমের ভাই এমএ রব শাহিন, আব্দুর রকিব লিচু, আব্দুর রউফ বাচ্চু,  ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। জানাজাপূর্ব আলোচনা সভা পরিচালনা করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। জানাজা নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী। এরপর বিকেলে নিজ গ্রাম বসন্তপুরে আছর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে যুব নেটওয়ার্ক  প্রতিষ্ঠায় আলোচনা সভা 
পরবর্তী পোস্ট
এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বনভোজন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting