দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:০১
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত

কর্তৃক mirkhairul.news অক্টোবর ৮, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫ ০ কমেন্ট 226 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির বড়দল ইউনিয়নের ১৫২ নং গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে তদন্ত কর্মকর্তা তালা উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম অভিযোগের তদন্তে আসেন।
বিদ্যালয়ে গিয়ে এবং উপজেলা শিক্ষা অফিসে বসে দু’দফা তদন্ত পরিচালনা করা হয়। স্থানীয় বাদশা ইমরান বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে ঠিকভাবে না যাওয়া, নতুন ভবন নির্মানের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের থেকে প্রশ্ন ফিস আদায়সহ ১৭টি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা স্থানীয় শিক্ষা অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে স্কুলে গিয়ে সরেজমিন জানাশোনা করেন। পরে উভয় পক্ষকে নিয়ে উপজেলা শিক্ষা অফিসে বসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাদী, বিবাদী ও স্বাক্ষীদের থেকে লিখিত ও মৌখিক স্বাক্ষ্য গ্রহন করেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম বলেন, তদন্ত কাজ সম্পন্ন হয়েছে, বিধি মোতাবেক জেলা শিক্ষা অফিসার বরাবর তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
তদন্ত শেষে স্কুল প্রাঙ্গনে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে সাংবাদিকরা কথা বললে অভিভাবক মনিরা খাতুন জানান, গ্রামের মধ্যে হাতেগোনা কয়েকজন স্যারকে বদলী করাতে ষড়যন্ত্র চালাচ্ছে। স্যারের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে তিনি দাবী করেন। অভিভাবক আরা পারভিন বলেন, তার ছেলে ২য় শ্রেণিতে পড়ে। কোন দিন তার থেকে প্রশ্ন ফি নেয়া হয়নি। স্কুলটিতে প্রধান শিক্ষকের এমন অবস্থান যে, স্কুলটি আনারুলের গোয়ালঘর নামে অনেকে ঠাট্টার ছলে বলে থাকে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি প্রধান শিক্ষকের প্রচেষ্টায় নতুন ভবন বরাদ্দ পেয়েছে। ভবন নির্মান কাজ প্রায় ৫০% সম্পন্ন হয়েছে। আর এখন একটি পক্ষ হেড মাস্টারকে তাড়াতে ষড়যন্ত্র করছে। কোন কোন অভিভাবক বলেন, ঐ পক্ষ তাদের পরিবারের একজনকে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ দানের তদবীরে নামেন, কিন্তু হেড স্যার তার হাতে নেই বলায় তারা আদাজল খেয়ে মাঠে নেমেছে। অভিভাবক রওশনারা খাতুন বলেন, তার সন্তান ৪র্থ শ্রেণিতে পড়ে। তাদের বাড়িতে কন্ট্রাক্টরের লোকেরা ভাড়া থাকে। সিমেন্টও এখানে থাকে। হেড স্যার সিমেন্ট নিম্নমানের হওয়ায় ব্যবহারে বাধা দিলে তারা সিমেন্ট ফেরৎ পাঠিযেছে। হেড স্যার প্রশ্ন ফি নেয়নি, কোন টাকা মেরে খায়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। অপর অভিভাবক আসমা খাতুন, হেড স্যার কোন খারাপ ব্যবহার করেননি, প্রশ্ন ফি নেননি। বৃদ্ধা নূর জাহান বলেন, আনারুল ছোট বয়সে স্কুলে মাস্টার হয়ে এসেছে। তার সম্পর্কে আমি সব জানি। তার মত ভাল মানুষ কমই পাওয়া যায়। মোবারক আলী জানান, স্যার কোন সমস্যা করেননা।
স্থানীয় ইউপি সদস্য আঃ রকিব বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিষ্ঠানে সমস্যা করা হচ্ছে। তদন্তকালে অভিযোগকারীরা অভিযোগের পক্ষে যুক্তিসংগত প্রমান দিতে পারেনি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে গভীর রাতে বাড়িতে ঢোকার প্রতিবাদ করায় মারপিট, থানায় লিখিত এজাহার 

রিলেটেড পোস্ট

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting