দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৮
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাডুমুরিয়াসারাদেশ

খেলার মাঠের পানি নিষ্কাশনের দাবিতে ডুমুরিয়ায় শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ২৩, ২০২৪
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ০ কমেন্ট 283 ভিউস

শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া (খুলনা) থেকে:

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ডুমুরিয়া উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল ম্যাধমিক বিদ্যালয়ের খেলার মাঠ। অল্প বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে মাঠে। পানি নিষ্কাশনের পরিকল্পতি কোনো ব্যবস্থা না করায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় দীর্ঘদিনের জলাবদ্ধতা। ফলে সব ধরনের খেলাধুলা ও শরীর চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির খেলার মাঠে পানি থৈই থৈই করছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। মাঠটিতে বিভিন্ন ময়লা-আবর্জনায় সয়লাব। সরকারী খাল ভরাট। খাস জমির উপর মাছের ঘেরের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা খেলাধুলা করতে পারছেন না। এছাড়া সেখানেও অল্প বৃষ্টিতে জমে পানি।

শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠটি জলাবদ্ধতা হয়। পানি অপসারণে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী খেলাধুলা থেকে বঞ্চিত হয়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমিছা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা শুধু ভিডিও ও ছবি তোলেন, আমাদের সমস্যার সমাধান তো হয় না। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের খেলার মাঠে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।

এ কারণে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা খেলাধুলা করতে পারি না। চরম ভোগান্তিতে আছি। টিপনা শেখ আমজাদ ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, মাঠের পানি অপসারণের জন্য ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘের কেটে দিলে পানি নেমে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, বিষয়টি জানলাম। মাঠের পানি অপসারণে দ্রæত পদক্ষেপ নেওয়া হবে। সেটা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে। এ দিকে ২৩ সেপ্টেম্বার সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের জন্য মানববন্ধন করেছে।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন,মতিয়ার রহমান মোড়ল,হরিচাদ মল্লিক,এস এম দাউদ হোসেন, রনজিৎ কুমার মন্ডল, আতাউর রহমান সানা, কামরুজ্জামান, তাপস কুমার দাস, শ্যামল মল্লিক, প্রশান্ত কুমার রায়, মোছ তাসলিমা খাতুন, শেখ জাহতাব হোসেন,বি এম মিজানুর রহমান,রাখী অধিকারী, মোঃ আশরাফ হোসেন, মোঃ আসাবুর রহমান,জিএম সেলিম ও শামীমা বেগম প্রমুখ।

মানববন্ধনকারি শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের মাঠটি একটি বড় খেলার মাঠ। আমরা শিক্ষার্থীরা ছাড়াও টিপনা ,সিংঙ্গা, মেছাঘনা , উখড়া বাহাদুরপুর এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকার ক্রীড়াপ্রেমীরা খেলাধুলা করে থাকে। কিন্তু মাঠটিতে পানি থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হতে হচ্ছে সকলে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠটি দ্রæত খেলাধুলার উপযোগী করে তোলার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশ সুপারকে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান
পরবর্তী পোস্ট
পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‌্যালি, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও...

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

  ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting