দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসারাদেশ

খুলনায় আলু, মরিচ, পেঁয়াজের বাজার অস্থির!

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৩, ২০২০
অক্টোবর ১৩, ২০২০ ০ কমেন্ট 329 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি:

দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বাজারে অধিকাংশ সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কাঁচামরিচ আর পেঁয়াজ এখনও ঝাঁজ ছড়াচ্ছে। এতদিন আলু ভোক্তাদের স্বস্তি দিলেও দাম এখন নাগাল ছাড়িয়েছে। গত এক বছরের ব্যবধানে এর দাম দ্বিগুণ হয়েছে। একই সাথে রেকর্ড সময় ধরে নাগালের বাইরে রয়েছে কাঁচা মরিচের দাম। ব্যবসায়ীদের দাবি, উত্তরাঞ্চলে বন্যার কারণেই বাজারের এমন গতি।

খুলনার বেশিরভাগ বাজার ও দোকানে এখন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৮ টাকায়। বেশ কিছুদিন থেকেই এ দামে বিক্রি হচ্ছে। এমন দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে গত মৌসুমে উৎপাদন কম হওয়ার কথা বলছেন বাজার-সংশ্নিষ্টরা।
তারা বলছেন, আগের মৌসুমগুলোর চেয়ে গত মৌসুমে প্রায় ২০ লাখ টন আলু কম উৎপাদন হয়েছে। একই সঙ্গে করোনা মহামারি এবং বন্যা, বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়। এতে সব ধরনের সবজির দর অনেক বেড়ে যায়। তখন আলুর ওপর চাপ তৈরি হয়। এ বাড়তি চাহিদার সুযোগ নিয়ে আলুর নতুন মৌসুম আসার আগে চড়া দামে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, করোনা সংক্রমণের শুরুতে চাল-ডালের সঙ্গে বেশিরভাগ পরিবার আলু কিনে মজুদ করে। এতে চাহিদা আরও বেড়ে যায়। তখন প্রথম ধাপে আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৩০ টাকায় ওঠে। এরপর বৈরী আবহাওয়া ও বন্যার কারণে সবজির দাম অস্বাভাবিক বাড়ে। কয়েক দফায় তখন আলুর দাম বেড়ে ৪০ টাকায় ওঠে। এখনও নগরীর বাজারে মানভেদে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

খুলনার বড় বাজারের আলু ব্যবসায়ী বলেন, এবার আলুর মৌসুমে কৃষক দাম না পেলেও যারা সংরক্ষণ করেছেন তারা ভালো মুনাফা তুলেছেন। সবজির বাজার চড়া এবং আলু উৎপাদন কম হওয়ায় বছরজুড়ে আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) সবজির বাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। আর রকমভেদে ৪০ থেকে ৫০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ ও ৬০ টাকা দরে। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও। সরকারের নানামুখী উদ্যোগেও কমেনি পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজের দাম ৯০ টাকা কেজি।

এদিকে শিম, পাকা টমেটো, গাজর, বেগুন, বরবটির সঙ্গে নতুন করে ১০০ টাকা কেজির তালিকায় নাম লিখিয়েছে উস্তে। এর মধ্যে পাকা টমেটো গত কয়েক মাস ধরেই ১২০ থেকে ১৪০ টাকা এবং গাজর ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর উস্তের কেজি বিক্রি হচ্ছে ৮০টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকার মধ্যে। বরবটির কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৮০ টাকা। বেগুনও গত সপ্তাহের মতো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু এ সবজিগুলোই নয় সকল সবজির দামই নাগালের বাইরে। ৫০ টাকার নিচে কোন সবজিই নেই বাজারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামের বিষয়ে নগরীর সন্ধ্যা বাজারে আসা আব্দুর রহমান বলেন, বাজারে এসে মোটেও শান্তি পাই না। সবকিছুর দাম অস্বাভাবিক। ১০০ টাকার সবজি দিয়ে এক বেলাও হয় না। শাক সবজির এতো দাম হলে খাব কি?
নিত্যপণ্যের দামের এই ঊর্ধগতির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ। করোনার কারণে তাদের আয় কমে গেলেও ব্যয় কমছে না কিছুতেই। উল্টো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় তারা নিদারুন কষ্টে দিন পার করছেন। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন অনেকে।

নগরীর মুজগুন্নির বাসিন্দা রুমানা আক্তার রানু বলেন, বাজারে সব পণ্যের দামই প্রতিদিন বাড়ছে। নানা অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়ায়। কিন্তু আমাদের তো আয় বাড়ে না। সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা। এমনিতেই করোনায় আমাদের অবস্থা ভয়াবহ। তার মধ্যে নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে।

নগরীর দৌলতপুর বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বন্যার কারণে ক্ষেত নষ্ট হওয়ায় সবজির সরবরাহ কম। এ কারণে কয়েক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে আগের সপ্তাহের চেয়ে এখন সবজি বেশি আসছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় পাইকারি বাজারে দাম কমছে না। তাছাড়া শীতের আগাম সবজি সব সময় একটু বেশি দামেই বিক্রি হয়। কয়েকদিন পর পুরোদমে শীতের সবজি বাজারে আসবে তখন দাম কমে যাবে।

অন্যদিকে ব্যবসায়ীরা বরাবারের মতেই বলছেন, তারা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের শিক্ষা অফিসার আক্তারুজ্জামানের কোটি টাকা ঘুষ বানিজ্য
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে গাছের ডালে ঝুলানো সদ্যজাত শিশুর দত্তক পেলেন শিক্ষক দম্পতি

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting