দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৩
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণে জন্মাষ্টমী উৎসব উদযাপন
নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনার গল্লামারী পুরাতন সেতু ভাঙার কাজ শুরু, বেড়েছে যানজট

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৬, ২০২৩
নভেম্বর ১৬, ২০২৩ ০ কমেন্ট 409 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা মহানগরীর গল্লামারী মোড়ে ময়ূর নদীর ওপর নির্মিত অর্ধশত বছরের পুরাতন সেতু ভাঙার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। বুধবার সকাল থেকে সেতু ভাঙার কাজ শুরু হয়। দীর্ঘদিনের পুরাতন সেতু ভাঙা দেখতে শত শত মানুষ দুই পাশে ভিড় করে। এদিকে সেতু ভাঙার কাজ শুরু হওয়ায় একটি সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। এতে গতকাল দিনভর যানজট ছিলো গল্লামারী মোড়ে। নতুন সেতু নির্মাণ পর্যন্ত এই যানজট অব্যাহত থাকবে। এজন্য যানবাহনকে বিকল্প পথ (সোনাডাঙ্গা বাস টার্মিনাল) ব্যবহারের পরামর্শ দেওয় হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে, পুরাতন সেতুটি ভেঙে ফেলে সেখানে রাজধানীর হাতির ঝিলের আদলে দৃষ্টিনন্দন চার লেনের সেতু নির্মাণ করা হবে। গত ১২ অক্টোবর নতুন সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল। সূত্রটি জানায়, গত শতকের মধ্যবর্তী সময়ে গল্লামারীর ময়ূর নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। দিন দিন মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ২০১৫ সালে এর পাশে আরও একটি সেতু নির্মাণ করা হয়। এরপর ২০২১ সালে দুটি সেতু ভেঙে ফেলে সেখানে ৪ লেনের আরেকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা করে সড়ক বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল ১৫ নভেম্বর থেকে সেতু ভাঙার কাজ শুরু হয়েছে। সরেজমিন সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, মঙ্গলবার থেকে সেতু ভাঙার প্রস্তুতি শুরু হয়। যান চলাচল বন্ধের জন্য দুই সেতুর মাঝখানে টিনের বেড়া দেওয়া হয়। বুধবার ভোর থেকে পুরাতন সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৭টা থেকে ২৫ জন শ্রমিক একযোগে সেতু ভাঙার কাজ শুরু করে। সেতু ভাঙার কাজ দেখতে দুই পাশে জড়ো হয়েছে উৎসুখ জনতা। নতুন সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের শ্রমিকরাই সেতু ভাঙার কাজ শুরু করছেন। স্কেভেটর এবং কংক্রিট কাটার হাইড্রোলিক ব্রেকার দিয়ে সেতু ভাঙা হচ্ছে। খুলনা সড়ক বিভাগের কার্য সহকারী মীর আব্দুর রাজ্জাক বলেন, প্রথম দিন সকাল ৭টা থেকে সেতুটি ভাঙ্গার কাজ শুরু হয়ে একটানা চলে বিকাল টা পর্যন্ত। ২৫ জন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ শ্রমিক ভাঙ্গার কাজটি করছে। ১ম দিনে কাজের অগ্রগতি ২০ শতাংশ। আশা করি ২০ থেকে ২৫ দিনের মধ্যে সেতুটি ভাঙ্গার কাজ সম্পন্ন হবে। প্রসঙ্গত, গল্লামারীতে নতুন সেতুটি হবে ৪ লেনের। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ হবে ১৩ দশমিক ৭০ মিটার। ২০২৫ সালের ১ এপ্রিলের মধ্যে নতুন সেতু নির্মাণের কাজ শেষ করতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ
পরবর্তী পোস্ট
শেখ হেলাল এমপির মাতার কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

রিলেটেড পোস্ট

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting