দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২৩
ডিসেম্বর ৯, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী শীতের বাহারি নবান্ন ও পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কলেজের অধ্যক্ষ প্রফসের টিএম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৮টি স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের দিনব্যাপী পিঠা উৎসব। আর সেসব স্টলে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে বাহারি নাম, দেশীয় সাজসজ্জা আর হরেক রকমের পিঠাপুলি। মেলা শেষ হয় বিকেল ৫টায়। সরেজমিনে দেখা যায়, পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে ক্যাম্পাসজুড়ে। হরেক রকমের পিঠাপুলি নিয়ে সাজানো হয়েছে প্রতিটি স্টল। বেলুন, প্ল্যাকার্ড আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা নামে বাহারি সাজের সুস্বাদু পিঠা নিয়ে হাজির হয়েছে উৎসবে। পিঠার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, দুধচিতই, নকশি পিঠা, গোলাপ পিঠা ও জামাই পিঠার মতো বাহারি নামের পিঠা। শিক্ষার্থীদের বৈচিত্র্যময় উপস্থাপনায় কোলাহলমুখর হয়ে উঠেছে উৎসবস্থল। আগত শিক্ষার্থীরা বলেন, মেলায় এসেছি পিঠা খেতে। এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেশ ভালো লাগছে। প্রত্যেক বছর এই মেলার দাবি জানান তারা। কলেজ ছাত্রীরা ছাড়াও বাইরের অনেকে এসেছেন পিঠার লোভে। কলেজের অধ্যক্ষ প্রফসের টি এম জাকির হোসেন বলেন, পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এ পিঠা উৎসব আমরা হারাতে বসেছিলাম। একসময় শুধু গ্রামের মানুষই পিঠা খেত। শহরে ব্যস্ততার কারণে পিঠার স্বাদ নিতে নগরজীবীদের কেউ গ্রামে গিয়ে পিঠা খেয়ে আসতো অথবা গ্রাম থেকে শহরে বসবাসকারী প্রিয়জনদের জন্য পিঠা তৈরি করে পাঠাতো স্বজনরা। গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য পিঠাপুলিকে শহরবাসীর কাছে পরিচিত করতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে ৩৮টি স্টল রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশজ সংস্কৃতিকে বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রত্যয়ে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন। এতে নাগরিক পটভূমিতে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা পুলি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডুমুরিয়ায় আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষ্য জাতীয় পতাকা উত্তোলন. মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রিলেটেড পোস্ট

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting