দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি...
কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী...
প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?
শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত
বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী
সাতক্ষীরায় বাস চাপা পড়ে নারীর মৃত্যু
ডুমুরিয়ায় প্রকাশ্যে বন্দুকধারীদের গুলিতে বিএনপি নেতার ছেলে নিহত
বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রম-রমা
স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসখুলনাসাতক্ষীরা জেলা

খুলনা বিভাগে ১১২ করোনা রোগী শনাক্ত : শীর্ষে যশোর, নিম্নে সাতক্ষীরা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 366 ভিউস

অনলাইন ডেস্ক:   খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার পর্যন্ত ১১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে, ৪ জন সুস্থ হয়েছেন। ৭ জন হাসপাতালে, বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪১ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী রয়েছেন। এদিকে, সব থেকে বেশি করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে যশোর জেলায়। আর সাতক্ষীরা জেলা রয়েছে সব থেকে কম, মাত্র একজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে কোভিড-১৯ করোনা আক্রান্তের সংখ্যা ১১২জন। এর মধ্যে সব থেকে বেশি যশোর জেলায় সেখানে আক্রান্ত ৪৪ জন। এরপরই ঝিনাইদহে ২১ জন, নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ১১ জন, খুলনায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৭, মাগুরায় ৪, মেহেরপুরে ২ ও বাগেরহাটে ১ জন রোগীর শরীরে করোনা সনাক্ত করা হয়েছে।

বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় একজন করে সনাক্ত হলেও সাতক্ষীরা জেলায় আক্রান্ত একমাত্র ব্যক্তি যশোরে তার কর্মস্থলে আক্রান্ত হওয়ায় সাতক্ষীরা রয়েছে সবার নিম্নে।

এছাড়া বিভাগে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২৩ হাজার ৪৮৬ জন, এর মধ্যে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। বিভাগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ১ হাজার ৫৯২জন। এর মধ্যে খুলনায় আছে ৩২ জন। এর ১২ জনই চিকিৎসক, যারা খুলনার একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৯৪৬ জন। আইসোলেশনে ছিলেন ২৭৮ এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে ১৬০ জন রোগী।

সূত্র মতে, খুলনা বিভাগের সবকটি জেলা এখন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। যদিও সাতক্ষীরা জেলায় আক্রান্ত একমাত্র ব্যক্তি যশোরে কর্মস্থলে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় চিকিৎসাধীন। এ কারণে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলাকে করোনা মুক্ত দেখানো হয়েছে। তবে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন জানান, তিনি সাতক্ষীরা সদরে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পিসিআর মেশিনের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে নুর আলম খান এবং গত ২২ এপ্রিল মেহেরপুরে ইদ্রিস সাহা নামে একজন মারা যান। পরে পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। (সূত্র: মানবজমিন)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় বিপর্যস্ত ইতালি, কাজে লাগলো ম্যারাডোনার সেই ১০ নাম্বার জার্সি
পরবর্তী পোস্ট
সীমিত সময়ের জন্য দোকান খোলার সুযোগ চায় বুধহাটার ব্যবসায়ীরা

রিলেটেড পোস্ট

প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?

নভেম্বর ৫, ২০২৬

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

নভেম্বর ৫, ২০২৬

বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

নভেম্বর ৫, ২০২৬

বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রম-রমা

নভেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধনে ছাত্রশিবিরের ফুলেল...

নভেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা

নভেম্বর ৪, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার...

নভেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া...

নভেম্বর ৪, ২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক ২০টি মানবাধিকার সংগঠন শম্পা গোস্বামীর...

নভেম্বর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting