দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৯
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জরাশিফলসাতক্ষীরা জেলা

খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এঁর ১৫১তম জন্মবার্ষিকীতে সেমিনার

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৮, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৪ ০ কমেন্ট 303 ভিউস

মামুন বিল্লাহ: সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ পীর কেবলা হযরত শাহসূফী আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি আলহাজ্ব ডা. আফতাবুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনিষ্টিটিউটের পরিচালক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। বিশেষ আলোচক ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, মূল আলোচক ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এমিরেটাস ড.আনিসুজ্জামান, আলোচক ছিলেন বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক, প্রবান্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের মহা পরিচালক এএফএম এনামুল হক। বর্তমান শিক্ষা সংস্কারে হজরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর শিক্ষা চিন্তা ও কর্মের প্রায়োগিক বাস্তবতা প্রবন্ধ পাঠ করেণ প্রবন্ধকার অধ্যাপক ড.মো. একরাম হোসেন। তিনি বলেন, বৃটিশ শাসনামলে যখন ইংরেজি শিক্ষাকে মুসলমানরা হারাম মনে করতেন সে সময়ে তিনি শিক্ষা বিভাগের উচ্চ পদে চাকুরীতে যোগদান করেন। তিনি আরো বলেন, “ফেতনা হচ্ছে মানব হত্যার চেয়ে খারাপ”। আল্লাহতালা আমাদেরকে রাখাল করে পাঠিয়েছেন। তিনি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাতকে অনেক বড় করে দুনিয়ায় প্রেরন করেছেন। আমাদেরকে তা বুঝতে হবে।নসেমিনারের অন্যতম আলোচক এ এফ এম এনামুল হক (মহা পরিচালক, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনিষ্টিটিউট) তার বক্তব্যে পীর কেবলা র. এর কর্মজীবনের বিভিন্ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বলেন, তিনি চাকুরী জীবনের অধিকাংশ সময় বরিশাল ও চট্রগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে মুসলিম বুদ্ধিজীবিদের মধ্যে অন্যতম যুক্তিদাতা ছিলেন। তিনি মাদারজাত ওলী ছিলেন। তিনি হযরত ওয়ারেছ পাক (র.) এর নির্দেশে হযরত গফুর শাহ্ (র.) এর কাছে বায়াত গ্রহন করেন। তার জীবন ও কর্মের উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও গবেষনা হচ্ছে। বক্তাগন বলেন, আল্লাহ যখন কোন জাতিকে ভাল বাসেন, তখন তিনি সে জাতির কাছে একজন ওলীকে পাঠিয়ে দেন। আমরা আল্লাহুর মহান নিয়ামত হিসাবে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) কে পেয়েছি। তিনি ধর্মের মৌলিক শিক্ষা মানুষের মাঝে জাগ্রত করে গিয়েছেন। খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) ৯০ বছর জীবনে নিজের জন্য না হয়ে সকলের জন্য নিবেদিত ছিলেন। তিনি কাজ করেছেন নৈতিক, আলোকিত, জ্ঞানী, নীতিবান ও আদর্শবান মানুষ তৈরির জন্য। যে কারণে তাকে স্মরণ করা হচ্ছে, এমনিভাবে স্মরণ করা হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহুর ওলীদের প্রেমে যারা অবগাহিত হয় তাদের মধ্যে হিংসা-বিদ্বেষ থাকে না, থাকতেও পারেনা। তিনি জাগতিক জগতে যেমন প্রশাসনিক স্তর রয়েছে, তেমনি আধ্যাত্যিক জগতেও প্রশাসনিক বিভিন্ন স্তর ও ধাপ রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কেন্দ্রীয় মিশনের সহ- সভাপতি আলহাজ্জ মাষ্টার সাইদুর রহমানসহ বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা, গণমাধ্যমে কর্মী ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি ও মিশনের সহ সভাপতি আলহাজ্ব ডা. আফতাবুজ্জামান আগত সকলকে মিশনের পক্ষ থেকে কৃতঞ্জতা প্রকাশ করেন, তিনি অনুষ্ঠানে প্রবন্ধকার সহ সকল অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করার জন্য ধন্যবাদ পেশ করেন। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন করেন আলহাজ্জ হাফেজ হাবিবুর রহমান ঈমাম (নলতা শরীফ শাহী জামে মসজিদ)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনিরামপুর ও রাজগঞ্জে বাজারে জমজমাট খেজুরের গুড়ের হাট
পরবর্তী পোস্ট
দেবহাটায় সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...

সেপ্টেম্বর ২, ২০২৬

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সুন্দরবনের চার বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম

আগস্ট ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting