দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৬
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

খাদ্য সংকটে তালার লোকালয়ে হনুমানের আগমন

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৭, ২০২৫
ডিসেম্বর ৭, ২০২৫ ০ কমেন্ট 170 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গত দুই-তিন দিন ধরে ৯-১০টি কালোমুখো হনুমান ঘুরে বেড়াচ্ছে। খাদ্যের খোঁজে তারা কখনো গাছের ডালে, কখনো বাড়ির ছাদে, আবার কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল ও প্রাচীরে দেখা যাচ্ছে।

গত কয়েকদিন সকাল এবং বিকালেও স্থানীয়রা এ দৃশ্য প্রত্যক্ষ করেছেন। উৎসুক জনতা হনুমানগুলোকে কলা, লেবু, পাউরুটি বা বিস্কুট খাওয়াচ্ছেন। তবে কিছুজন কৌতূহলবশত বা মজা করতে গিয়ে প্রাণীগুলোকে বিরক্তও করছেন।

স্থানীয়দের মতে, যশোরের কেশবপুর থানার বিভিন্ন গ্রামে প্রায় ৩০০-৪০০ কালোমুখো হনুমানের বড় একটি দল বসবাস করে। প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত তাদের খাদ্য দেওয়া হলেও, কখনো খাদ্যসংকট দেখা দিলে হনুমানগুলো দলবেঁধে নতুন খাদ্যের সন্ধানে দূরদূরান্তে চলে যায়। অনেক সময় পথ হারিয়ে তারা লোকালয়ে চলে আসে।

মহল্লাপাড়া এলাকার সৈয়দ সাব্ব্রি বলেন,মনে হয় পথ ভুলে এরা লোকালয়ে চলে এসেছে। সকাল থেকে আমাদের বাড়ির আশপাশের গাছে-গাছে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীগুলোর প্রাণ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার বিকেলে খাজরা এলাকার এক ব্যবসায়ীর বাড়ির পাঁচিলে ৪-৫টি হনুমান একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় অনেকেই সেই দিন তাদের খাবার দিয়েছেন।

বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান,গত কয়েক দিন ধরে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে কালোমুখো হনুমানগুলো। শুনেছি যশোরের কেশবপুর এলাকার সবজি বা ফলের ট্রাকে করে এদিকে চলে এসেছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বসবাস করা এক ধরনের প্রজাতি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট, বনভূমি সংকোচন এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে এরা মাঝে মাঝে আবাস ত্যাগ করে লোকালয়ে আসে। কেউ ফিরে যায়, আবার অনেকেই পথ হারিয়ে মারা যায়।”

তিনি আরও সবাইকে অনুরোধ করেন, হানুমানগুলোকে বিরক্ত না করা এবং সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: গণসংযোগে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
পরবর্তী পোস্ট
দেবহাটায় প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting