দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৬
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কেমন আছে আশাশুনির পাইথলীর পান চাষী

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩০, ২০২৩
ডিসেম্বর ৩০, ২০২৩ ০ কমেন্ট 437 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের ১৫০ পরিবারই পানের চাষ করে। শত বছর ধরে এ গ্রামে পান চাষ হয়ে আসছে। পান চাষই এ গ্রামের অধিকাংশ পরিবারগুলোর উপার্জনের প্রধান উপায়। উপজেলা সদর থেকে পাঁচ/ ছয় কিলোমিটার দক্ষিনে পাইথলী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটির অধিকাংশ এলাকায় পানের বরজ। কৃষকরা পানের বরজের পরিচর্যা করছেন, বরজ থেকে পান সংগ্রহ করে বাড়ির উঠানে এনে স্তূপ করে রাখছেন। সেখানে পরিবারের সদস্যরা মিলে পান বাছাই করে আলাদা করে রাখছেন। গ্রামের পান চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটিতে বর্তমানে ১২০/ ২০০ টি পানের বরজ রয়েছে। গ্রামের প্রায় ১০০/ ১৫০টি পরিবার পান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এ উপজেলায় গত বছর প্রায় তিন হেক্টর জমিতে পান চাষ হয়। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী, বৈউলা, গ্রাম সহ ১৫-১৬টি গ্রামে পানের চাষ হয়ে থাকে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বরজে এসে পান কিনে নিয়ে যান। স্থানীয় বাজারে বড় আকারের ৮০টি পান বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকা। মধ্যম আকারের ৮০ টি পান ৩০ থেকে ৪০ টাকা। আর ছোট আকারের ৮০ টি পান ২০ থেকে ১০ টাকায় বিক্রি হয়। পাইথলী গ্রামের পান চাষি অসিম রাহা বলেন, আমার বাবা ৪০-৪৫ বছর আগে পান চাষ শুরু করেন। এখন আমি পান চাষ করছি। বর্তমানে এক বিঘা জমির ওপর আমার তিনটি পানের বরজ রয়েছে। এ বছর তিনটি বরজে খরচ হয়েছে প্রায় প্রায় ৩ লাখ টাকা। পান বিক্রি হয়েছে সমপর্যায়ে। ২০১৯ সালে করোনা দেখা দেওয়ার পর পান চাষ করে লাভবান হওয়া তো দুরের কথা নিজেদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। গোবিন্দ কর বলেন পান চাষের টাকায় আমার ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসারের যাবতীয় খরচ চলে। পানের বাজার মন্দা থাকায় সংসার পাতিপালন করা কষ্ট হয়ে যাচ্ছে। আরেক পান চাষি শান্তানু রাহা বলেন, পানের বরজ থেকে সারা বছরই পান সংগ্রহ করা যায়। তবে শীতকালে তুলনামূলক কম পান উৎপাদন হয়। কারণ শীতকালে পান পাতা বাড়ে কম। তবে উৎপাদন কম হলেও এ সময় বাজারে পানের দাম থাকে বেশি। বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু বলেন এ ইউনিয়নের বৈউলা ও পাইথলী গ্রামের প্রায় ২০০ পরিবার পান চাষ করে। বরজ রয়েছে কয়েক শতাধিক। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আশাশুনি উপজেলায় দিন দিন পান চাষ বাড়ছে। অন্যান্য ফসল আবাদের তুলনায় পান চাষ লাভজনক। তাই কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদের উৎসাহিত করে থাকি। পানের ফলন ভালো করার জন্য আমাদের মাঠ কর্মীরা সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করে থাকেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নবাগত পুলিশ সুপারের সাথে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী পোস্ট
‘দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি’ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকীর আলোচনায় বক্তরা

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting