দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কুশুলিয়ায় এবাদুল ও মৌতলায় বাটুল চেয়ারম্যান নির্বাচিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৫, ২০১৯
জুলাই ২৫, ২০১৯ ০ কমেন্ট 399 ভিউস

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’দের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুশলিয়া ও মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে, কৃষ্ণনগর ইউনিয়নে মেম্বর পদে এবংবিষ্ণুপুর ও তারালী ইউনিয়নে মহিলা মেম্বর পদে নির্বাচন হয়। বৃহস্পতিবার গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কুশুলিয়া ইউনিয়নের ফলাফল:
নির্বাচনে কুশুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৪৮টি বুথে ১৮ হাজার ১শ’ ২৪জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ২শ’৮৬টি ভোট বাতিল হয়। কুশুলিয়া ইউনিয়নে উপজেলা বি,এন,পি’র সহ সভাপতি শেখ এবাদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ৬হাজার ৮শ’ ৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোটের এপিপি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু নৌকা প্রতীকে পায় ১হাজার ১শ’ ৪৩ ভোট।

মৌতলা ইউনিয়নের ফলাফল:
মৌতলা ইউনিয়ন পরিষদের ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ১৫ হাজার ১শ’ ১১জন ভোটারের মধ্যে ৭হাজার ৫শ’ ৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৪৮টি ভোট বাতিল হয়। নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ’ ৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী যুবলীগ নেতা শেখ মাহাবুবুর রহমান সুমন নৌকা প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ৩২ ভোট পায়।

কৃষ্ণনগর ইউনিয়নের ফলাফল:
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তপন রায় মোরগ প্রতীকে ৯শ’ ৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন তালা প্রতীকে পেয়েছে ৬শ’ ৫৮ভোট।

বিষ্ণুপুর ইউনিয়নের ফলাফল:
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে পূর্ণিমা রানী মন্ডল বই প্রতীকে ১ হাজার ৩শ’ ৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া খাতুন পায় ৪শ’ ২৭ ভোট।

তারালি ইউনিয়নের ফলাফল:
তারালী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে লিপিয়া খাতুন তালগাছ প্রতীকে ১ হাজার ৫শ’ ৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী থানা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু সূর্যমূখী প্রতীকে পেয়েছে ৫শ’ ৯১ ভোট।

ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ:
কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু ভোটে অনিয়ম ও কারচুপি অভিযোগ করে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পরাজিত করার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে। তিনি সাংবাদিকদের বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে হারানোর জন্য তিনি সকাল ৮টার পরিবর্তে ৯টার সময় ভোট শুরু করেন। তিনি শাসক দল আওয়ামীলীগকে ঘৃণা করে বি,এন,পি’র খালেদা তারেকের অনুসারী হয়ে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে যেয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের মারপিট ও বিতাড়িত করেন। এব্যাপারে তিনি বলেন আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় আওয়ামীলীগ, প্রধান মন্ত্রী, ডি,আই,জি, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে আরও বলেন তিনি এখানে যোগদান করার পর থেকেই নিজেকে প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর ব্যক্তি মনে করেন। যার কারণে বিগত উপ নির্বাচনে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর ভরাডুবি হয়।
এপ্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন তার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমি বর্তমান সরকারের নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করেছি। অবৈধ সুবিধা দিয়ে তাকে বিজয়ী করার ব্যবস্থা না করার কারণে তিনি আমার বিরুদ্ধে নানাবিধ অপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় উপ-নির্বাচনে কাকাকে হারিয়ে ভাইপো চম্পক ইউপি সদস্য নির্বাচিত
পরবর্তী পোস্ট
সুন্দরবনে প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও থেমে নেই মাছ শিকার

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting