দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৬
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কুরবানীর ঈদ : উপজেলা-জেলায় পশুর খামারে অভিযান চালাবে র‌্যাব

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৮, ২০১৯
জুলাই ২৮, ২০১৯ ০ কমেন্ট 398 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : দেখতে দেখতে চলে এসেছে কুরবানীর ঈদ। মুসলিম উম্মাহ’র ত্যাগের মহিমার পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলাদেশ। এই ঈদকে সামনে রেখে এক শ্রেণীর খামারীরা অধিক লাভের আশায় পশুকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ প্রয়োগ করে ছাগল-গরু স্বাস্থ্যবান করে তোলে। এসব সুযোগ যাতে করে খামারীরা না নিতে পারে সেজন্য আগে ভাগেই র‌্যাব এবার নজরদারী শুরু করেছে।

আসন্ন কুরবানির ঈদে পশুকে ইনজেকশন পুশ ও ওষুধ সেবন করিয়ে মোটাতাজাকরণ রোধ করতে ঢাকার খামারগুলোর ওপর নজরদারি শুরু করেছে র‌্যাব। ঈদকে সামনে রেখে স্টেরয়েড জাতীয় ওষুধ ও ইনজেকশন প্রয়োগ করে গরু, মহিষ ও ছাগল মোটাতাজা করছেন কিছু অসাধু অর্থলোভী খামারি। বেশি দামে পশু বিক্রির জন্য খামারিরা এ পন্থা অবলম্বন করছেন। সহজলভ্য হওয়ার এ সুযোগকে কাজে লাগাচ্ছেন তারা। এসব ওষুধ হাত বাড়ালেই বিভিন্ন ফার্মেসি ও বাজারে পাওয়া যায়। যেসব জেলা ও উপজেলাগুলোতে খামারের সংখ্যা বেশী ওইসব এলাকাগুলোতে অভিযান চালাবে র‌্যাব। এছাড়াও গরু বিক্রির হাটগুলোতে অভিযানেরও পরিকল্পনা রয়েছে।
চিকিৎসকেরা বলছেন, অবৈধভাবে পশুকে মোটাতাজাকরণে মানুষের শরীরে স্টেরয়েড ওষুধের উপাদান ঢুকে।

এতে কিডনির সমস্যাসহ নানান জটিল রোগে আক্রান্তের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশুকে ওইসব ওষুধ সেবন করানোর কারণে অনেক পশু বিষক্রিয়ায় মারা যাচ্ছে। খামারিদের লাভের চেয়ে ক্ষতি হচ্ছে। জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে র‌্যাব এ অভিযান পরিচালনা করবে।
এ বিষয়ে র‌্যাবের ভ্রামমাণ আদালতের মাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম জানান, ঈদ এলেই অবৈধভাবে পশুকে মোটাতাজাকরণ করা হয়। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওইসব পশুর মাংস খেলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এছাড়াও ওষুধগুলো পশুকে সেবন করিয়ে অনেক পশু নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ক্রেতা ও বিক্রেতার উভয়ের স্বার্থের কথা চিন্তা করে অভিযান চালানো হবে।
র‌্যাবের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ঈদ এলেই কিছু অসাধু খামারি পশুকে মোটাতাজা করার জন্য বিভিন্ন বিদেশি স্টেরয়েড ওষুধ সেবন করাই। বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো খামারিদের উৎসাহ প্রদান করে থাকে। স্টেরয়েড জাতীয় ওষুধের মধ্যে রয়েছে ডেক্সামেথাসন, বেটামেথাসন ও পেরিঅ্যাকটিন ইত্যাদি। অনেক ওষুধ কোম্পানি খামারিদের বিনা ঋণে অথবা কিস্তিতে দেয়। পশু মোটাতাজা হলে তারা টাকা দিতে বলেন। খামারিরা তাদের কথা শুনে ওইসব ওষুধ পশুকে সেবন করিয়ে থাকে। ওষুধগুলো পশুকে খাওয়ানের পর অস্বাভাবিকভাবে মাংস ফুলে যায়। পশুর কোন স্থানে আঙ্গুল দেয়া মাত্রই সেটি গভীরভাবে ঢুকে যায়। পশু ঝিমুতে থাকে। অনেক খামারি মনে করেন ওইসব ওষুধ খেলে মাংস বেশি পাওয়া যায়। কিন্তু, জবাই করার পর মাংস অস্বাভাবিকভাবে ওজনে কম হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদীপ রঞ্চন দেব  জানান, ওইসব পশুর মাংস খেলে কিডনি ও লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়। শরীরে পানি বের হবে। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেলফি তোলার সময় ইউএনও’র স্ত্রীর মোবাইল পানিতে, উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল
পরবর্তী পোস্ট
ডেঙ্গু আতঙ্কে সাতক্ষীরা, জেলায় আক্রান্ত ৯, সচেতনতামূলক প্রচারাভিযান শুরু

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting