দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা

কর্তৃক SK Ferdous অক্টোবর ৯, ২০২৪
অক্টোবর ৯, ২০২৪ ০ কমেন্ট 287 ভিউস

অনলাইন ডেস্ক :
হারিকেন মিল্টন চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়ে দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার (৯ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় আজ গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। বর্তমানে হারিকেনের প্রভাব অঞ্চলটিতে দৃশ্যমান।

বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ফোর্ট মায়ার্সসহ উপকূলবর্তী শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। যে কোনো সময় ভারি বৃষ্টি শুরু হতে পারে। বর্তমানে কোথাও কোথাও ‍গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অপরদিকে সাগর বেশ উত্তাল। স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেড়ে আশপাশ প্লাবিত করেছে।

কর্মকর্তারা ফ্লোরিডার পশ্চিম উপকূলের লোকজনকে সতর্ক করে বলেছেন, আর মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে হারিকেন মিল্টন রাজ্যে আঘাত হানতে পারে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আগে এখনই ঝুঁকিপূর্ণ নিচু অঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরুতে হবে।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি হারিকেনের সম্ভাব্য আঘাত হানার অঞ্চলে থাকেন তবে এখনই সেখান থেকে চলে আসুন। আমরা ইতিমধ্যে সাগরের পানির উচ্চতা বাড়তে দেখেছি। সাগরের ঢেউ বিচের আশপাশ প্লাবিত করছে। পরিস্থিতি কেবল খারাপ হতে চলেছে। যা করার এখনই করতে হবে।

কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা ধেয়ে আসছে হারিকেন মিল্টন, যখন আঘাত হানবে তবে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের অনেকে অনুরোধ মানছেন না। তারা নিজেদের বাড়িতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

চ্যাম্পিয়নস গেটের বাসিন্দা লিওনার্ড নুজেন্ট আয়ারল্যান্ড থেকে এসে পাঁচ বছর যাবত সেন্ট্রাল ফ্লোরিডা শহরে বসবাস করছেন। তিনি ঝড়ের ঝুঁকি সম্পর্কে জেনেও ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ। তিনি বলেন, হারিকেনগুলো আঘাত হানার আগে দুর্বল হয়ে যায়। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের বাড়িগুলো হারিকেন প্রতিরোধ করার মতো করে নির্মিত হয়েছে।

অবশ্য নুজেন্ট ঝড়ের আগমন বার্তায় ভয় পাচ্ছেন বলেও স্বীকার করেছেন। তিনি বিবিসিকে বলেন, আমরা বাইরের সব আসবাবপত্র ভেতরে নিয়েছি। আমাদের প্রতিবেশীরাও একই কাজ করেছে। উড়ে যেতে পারে এমন কিছু আগেই সংরক্ষণ করে রাখছি। প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করছেন। এখানে এক সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।

এনএইচসির সর্বশেষ বার্তায় বলা হয়, হারিকেনের বাতাসের গতি ১৫৫ মাইলে (২৫০ কিলোমিটার) এসে ঠেকেছে। যা ক্যাটাগরি-৫ মাত্রায় থাকা অবস্থার চেয়ে মাত্র দুই মাইল কম। ১৩১ থেকে ১৫৫ মাইল গতির ঝড়কে ক্যাটাগরি-৪ এবং ১৫৫ মাইলের বেশি গতিবেগ থাকলে তা ক্যাটাগরি-৫ মাত্রায় ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, হারিকেন মিল্টনের কেন্দ্রটি আজ মেক্সিকোর পূর্ব উপসাগর জুড়ে তাণ্ডব চালাবে। গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। এরপর পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূল থেকে ধীরে ধীরে সরে যাবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়ার আশা করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা ডিআইজির বদলি, পদায়নে অভিনব পদ্ধতি
পরবর্তী পোস্ট
চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting