দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫০
মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলেদের নিকট থেকে বনকর্মকর্তাদের গণচাঁদাবাজি
শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...
দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল জব্দ, মহিলা সহ আটক ৩

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩০, ২০২২
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০ কমেন্ট 660 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: গ্রিল কেটে নিয়ে যাওয়া চোরাই ১টি পালসার মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সহায়তা করার অপরাধে ৫টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল জনগণের সহায়তায় জব্দ করে ১ মহিলা সহ ৩জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় বাবুল গাজীর বাড়িতে এ ঘটনা ঘটলেও মূল হোতা ডাকাত সদ্দার নুরুল এবং তার সহযোগী শাহিন মোড়ল(৪০) পালিয়ে যায়। ওই সময় কালিকাপুর গ্রামের কাওসার আলী গাজীর পুত্র ভাটা শ্রমিক বাবলু গাজী বাড়িতে না থাকার সুযোগে চোর চক্রকে সহায়তা করার অপরাধে তার স্ত্রী মাহফুজা খাতুনকে(২৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই কাজে মোটরসাইকেল ভাড়া দিয়ে সহযোগিতা করার অপরাধে রঘুনাথপুর গ্রামের সানাপাড়ার গ্যারেজ মালিক রফিকুল ইসলামের ভাড়া মোটরসাইকেল গ্যারেজে হানা দিয়ে চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৪টি মোটরসাইকেল সহ অপর সহযোগী ইকবাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওইসময় তার গ্যারেজ হতে কালো রংয়ের ১৫০ সি,সি ১টি, পালসার মোটরসাইকেল, লাল রঙের১ টি হিরো হোন্ডা স্প্লেন্ডার,১ টি, ব্লু রংয়ের অ্যাপাচি গাড়ি১টি সহ কাগজপত্র বিহীন ৪টি গাড়ি জব্দ করে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো উপজেলার কালিকাপুর গ্রামের বাবুল গাজীর স্ত্রী মাহফুজা বেগম (২৫) গ্যারেজ মালিক রঘুনাথপুর সানা পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম(৪০) এবং তার সহযোগী কালিকাপুর গ্রামের খলিল মোড়লের পুত্র ইকবাল হোসেন(৪২)।
সরে জমিনে শুক্রবার দুপুর ১২ টার সময় ঘটনাস্থলে গেলে নলতা শরীফ গ্রামের আমিনুর, কালাম, জহুর, মধু ও কৃষ্ণনগর গ্রামের শহিদুল, ইলিয়াস হোসেনসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় চম্পাফুল ইউনিয়নের বিষ্ণুপদ মন্ডলের পুত্র বরুন মন্ডল (৪০) স্ত্রী পরিবার-পরিজন নিয়ে নলতা কলেজের সামনে মোশারফ এর ফ্লাট বাড়িতে ভাড়া থাকতো। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় বাসার গ্রিল কেটে ১টি কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। পরে সি,সি, ক্যামেরার ছবি দেখে চোর শনাক্ত করে ওই রাতেই তারা বিভিন্ন এলাকা ভোর সাড়ে ৪টার সময় কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র চোর চক্রের শাহিনের বাড়িতে হানা দেয়। ওই সময় তাদের উপস্থিতি টের পেয়ে শাহীন ভো দৌড় দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পাশের বাড়ি বাবুল গাজীর বাড়িতে চোরাই মোটরসাইকেল দেখতে পায়। ওই সময় তারা স্থানীয়দের সহায়তায় আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপরিদর্শক আব্দুর রহিম এবং নকিব হোসেন পান্না ঘটনা স্থল হতে মোটরসাইকেল উদ্ধার সহ গৃহকর্তা বাবুল গাজী বাড়ি না থাকায় তার স্ত্রী মাহফুজা বেগমকে আটক করা হয়। তবে ওই সময় তার স্বামী ভাটা শ্রমিক বাবুল গাজী বরিশাল ভাটা হতে সকালে বাড়ি এসেছে বলে জানায়।
পুলিশ মাহফুজা বেগমের দেওয়া তথ্য মতে গ্যারেজ মালিক রফিকুল ইসলামের ভাড়া গ্যারেজ থেকে ঐদিন তোর চক্রের হোতা শাহিনের চোরাই কাজে ব্যবহারের জন্য দেওয়া ভাড়া মোটরসাইকেল টি আটকসহ ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে খবর পেয়ে বেলা ১২টার সময় থানার অফিসার ইন চার্জ হালিমুর রহমান বাবু ফোর্স নিয়ে কৃষ্ণনগর এলাকায় অভিযান পরিচালনা করেও মূল হোতা ডাকাত সদ্দার নুরুল, শাহীন কাউকে আটক করতে পারেনি।
এক সময়কার আলোচিত ডাকাত সর্দার নুরুল এখন কৌশল অবলম্বন করে সহযোগীদের দ্বারা বিভিন্ন জেলায় মোটরসাইকেল ছিনতাই ও আন্ত :জেলা চোর চক্র গড়ে তুলে প্রতিনিয়ত গাড়ি চুরি ও ছিনতাই কাজ চালিয়ে আসছে বলে নাম না প্রকাশ করার সত্বে তথ্যগুলো সাংবাদিকদের জানান। তবে এ ব্যাপারে পুলিশের হাতে আটক মাহফুজা বেগম সাংবাদিকদের জানায় রাতে কখন মোটরসাইকেল রেখে গেছে শাহীন। বিষয়টি তারা জানে না। সকালে তার মুরগির ঘরের ভিতরে রাখা মোটরসাইকেল দেখে লোকজন ডেকে তুললে সে জানতে পারে। মোটরসাইকেল রাখার বিষয় সে অস্বীকার করে। গ্যারেজ মালিক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানায় সে মোটরসাইকেল কিনে ভাড়া দিয়ে থাকে তবে বৃহস্পতিবার বিকালে শাহীন তার নিকট থেকে ১টি মোটরসাইকেল ভাড়া নিয়ে যায় তখন তার সাথে ইকবাল ছিল। এর চেয়ে বেশি সে জানেনা। তার সবগুলো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকলেও শোরুমের কাগজ আছে বলে দাবি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর সদর পূজা মন্ডপে চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু’র নগত অর্থ প্রদান
পরবর্তী পোস্ট
দেবহাটায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...

অক্টোবর ২৫, ২০২৬

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...

অক্টোবর ২৩, ২০২৬

কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting