দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৩
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালীগঞ্জে ইউপি নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থীরা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৫, ২০২১
অক্টোবর ২৫, ২০২১ ০ কমেন্ট 302 ভিউস

হাফিজুর রহমান, কালীগঞ্জ থেকে: জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত মানছেনা তৃণমূলের প্রার্থীরা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তৃতীয় ধাপের নির্বাচনে ১২টি ইউনিয়নের সব কয়টি তে জামায়াত বিএনপি’র নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ এবং দাখিল করেছে। এবারকার নির্বাচন ফেয়ার এবং নিরপেক্ষ হবে এমন খুশিতে জামায়াতের সঙ্গে জোট বেঁধে প্রার্থী হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদসহ সব ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অনেক কেন্দ্রীয় নেতারা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগতভাবে বয়কটের কথা বললেও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে খালি মাঠে গোল দিতে দেবে না। বিএনপি-জামায়াত নির্বাচনে কোনো ছাড় দিতে নারাজ। বিএনপি-জামাত জোটের রাজনীতির সাথে সম্পৃক্ত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক ছাড়া অংশ নিচ্ছেন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন্দল কে পুঁজি করে বর্তমান যারা নৌকার পক্ষে দলীয় মনোনয়ন পেয়েছেন তাদেরকে শায়েস্তা এবং পরাজিত করতে কৌশলগতভাবে আওয়ামী লীগের একটি গ্রæপ তাদের ইন্ধন দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে গত শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত কালিগঞ্জ উপ জেলার বারোটি ইউনিয়নের ১২ জনকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন। সেটা নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল মিটিং সমাবেশ পাল্টা সমাবেশ করে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে জেলা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র কেনা এবং জমা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ২ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ তাই ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগটা হাতছাড়া করতে চায়না বিএনপি-জামায়াত জোটের নেতারা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেড়ে যাওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় কোন্দল ঢাকতে কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়া হোক। কালীগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি-জামায়াত জোটের যারা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন এবং দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক থানা ছাত্রদলের সভাপতি রবিউল্লাহ বাহার, জামায়াত নেতা কে এম রওশান আলি। বিষ্ণুপুর ইউনিয়নের থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। চাম্পাফুল ইউনিয়নে থানা বিএনপি সাবেক সহ-সভাপতি বর্তমান আওয়ামী লীগে মনোনয়ন চেয়ে বঞ্চিত সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এ থানা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম এবং বিএনপি নেতা জুলফিকার সাপুই। কুশুলিয়া ইউনিয়ন এ থানা বিএনপি’র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এবং থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। নলতা ইউনিয়নে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ড্যাবের মহাসচিব ডাক্তার শহিদুল আলমের একান্ত ঘনিষ্ঠভাজন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান পাড়। তারালী ইউনিয়নে জামাতের সাবেক শূরা সদস্য সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর। ভাড়া সিমলা ইউনিয়নে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস এবং থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি। মথুরেশপুর ইউনিয়নে থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মারুফ হোসেন ধলবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম। রতনপুর ইউনিয়ন থানা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মৌতলা ইউনিয়নে থানা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাজান আলী থানা যুবদলের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন এছাড়াও আরো একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে সেজন্য ২ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ২৮ অক্টোবর গণটিকার ২য় ডোজ দেওয়া হবে
পরবর্তী পোস্ট
তালায় সমাজ সেবক আলতাফ হোসেনের জাপায় যোগদান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting