দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪২
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের মৌতলার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০১৯
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০ কমেন্ট 285 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জের মৃত শাহামত আলীর পুত্র ভুক্তভোগী মোকছেদ আলী মোড়ল।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে মৌতলা বাজারে সার, বিষ, ডিজেল ও মৎস্যঘের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সেবনকারী মৃত কাজী আসাদুলের পুত্র কাজী সোহেল, মীর জিয়াউর রহমানের পুত্র মীর সালমান রহমান ডালিম ও শেখ হাবিবের পুত্র শেখ রানা বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ৩০/০৫/২০১৮ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা আমার দোকানে এসে ৫লক্ষ টাকা পুনরায় চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ৫০হাজার টাকার মালামলের ক্ষতি সাধন করেন। এঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ইতিপূর্বে তারা গত ১৮/৭/২০১৯ তারিখে মৌতলাস্থ আমার মৎস্যঘের দখল করতে যান। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হন এবং তারা মৎস্য ঘেরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন।
তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিদের একটি সংঘবদ্ধ মাদকাশক্ত বাহিনী রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় তারা এলাকায় বিভিন্ন অপকর্ম চালান। এদের মধ্যে কাজী সোহেল নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক আবার কখনো সরকারি ডিফেন্সের লোক পরিচয় দিয়ে এসব অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এরই জেরে গত ০৫/০৯/২০১৯ তারিখে আমার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে উক্ত ব্যক্তিরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সাতক্ষীরা শহরের কিছু বহিরাগত ভাড়াটিয়া ও চাঁদাবাজদের সাথে নিয়ে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত করেন। এ সময় আমার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে আমার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা জেলও খেটেছেন। বর্তমানে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলায় জাড়ানো ও খুন জখমের হুমকি ধামকি দিচ্ছেন। এরপর তারা আমার ভাইপো ফারুক, ভাই সাহাদাতসহ কয়েকজনের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে একটি ভূয়া সংবাদ সম্মেলন করেন। আমাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করেন এবং আমার ভাইপো ফারুকের কাছে ২লক্ষ টাকা পাবেন বলে দাবী করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে কাজী সোহেল, ডালিম ও রানা মৌতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এমতাবস্থায় তিনি উক্ত চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূয়া আইনজীবী ও একাধিক মামলার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্গাপূজার মেলায় শ্যামনগরের ভেটখালির মানিকখালি স্কুল মাঠ দোকানিদের জন্য উন্মুক্ত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় শিবিল স্মরণে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রিলেটেড পোস্ট

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting