দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২, ২০২৩
ডিসেম্বর ২, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠের সামনে সোনালী ব্যাংক ভবনের পাশে ফিতা কেটে এটিএম বুথ উদ্বোধন করেন খুলনা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরার সোনালী ব্যাংকের এজিএম মোঃ শাহ আলম, এজিএম প্রফুল্লা কুমার মাখান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার এজিএম মো. মশিউর রহমান প্রমুখ। সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার আশুতোষ কুমার দাস, সোনালী ব্যাংক ঢাকা লোকাল অফিসের এজিএম মোহাম্মদ সানোয়ার হোসেন, সাতক্ষীরা শাখার প্রহ্লাদ কুমার, সোনালী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার এসএম আব্দুল গফুর, ঝাউডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এইচএম আহসান ইসলাম, মাগুরা শাখার ম্যানেজার শেখ আলামিন, খুলনা অফিসের জিএম জুবায়ের হোসেন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক জনগণের ব্যাংক সোনালী ব্যাংক সরকারি ব্যাংক, বর্তমান সোনালী ব্যাংকের সেবা ও ডিজিটাল সকল সুযোগ সুবিধার জনপ্রিয়তার কারণে দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সোনালী ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা জেলার মধ্যে ১৭ টি শাখা আছে। এর মধ্যে দুটি শাখায় এটিএম বুথ আছে একটি সাতক্ষীরা সদরে সোনালী ব্যাংক শাখায় এবং অপর এটিএম বুথ কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় এই নতুন এটিএম বুথ উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ এ সময়ে বুথ থেকে কার্ড ঢুকিয়ে টাকা উত্তোলন করেন। সোনালী ব্যাংকের এই শাখার এটিএম বুথ ২৪ ঘন্টা খোলা থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আসাদুজ্জামান বাবু’র সাথে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
পরবর্তী পোস্ট
কলারোয়ার সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন!

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়ম  জনসাধারণ চরম দুর্ভোগে:

মে ১১, ২০২৬

মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...

মে ১০, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting