দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৮
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে যৌতুকের দাবিতে প্রতিবন্ধী স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২০
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ের ১০ মাস পর প্রতিবন্ধীকে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার গোয়ালপোতা গ্রামের প্রবাসী মোঃ শহিদ হোসেন বৈদ্যের মেয়ে কলেজ ছাত্রী মোছা: খাদিজা খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খাদিজা খাতুন বলেন, আমি একজন শারিরীক প্রতিবন্ধী ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আমার পিতা শহিদ হোসেন বিদেশে প্রবাসী। এদিকে আমার চাচা আব্দুর রহিম বৈদ্যের ভায়রা ভাই মেহেন্দিনগর গ্রামের আবু সাঈদ ঋণগ্রস্থ হয়ে দিশেহারা হয়ে পড়ে। এ ঋণের জাল থেকে রক্ষা পেতে আবু সাঈদ যৌতুকের বিনিময় তার ছেলে আল ইমরান হোসেনের সাথে আমাকে বিয়ে দেয়ার জন্য চাচা আব্দুর রহিমের মাধ্যমে প্রস্তাব দেয়। আমার প্রবাসী পিতা প্রতিবন্ধী মেয়ের সুখের কথা চিন্তা করে আল ইমরানের সাথে আমাকে বিয়ে দিতে সম্মতি দেন। আমি প্রতিবন্ধি জেনেও আল ইমরানসহ তার পরিবারের সদস্যদের সম্মতিতে ইসলামী শরিয়ত মোতাবেক ১লক্ষ টাকা দেনমোহর ধার্য্যে উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় আমার পিতা নগদ ২ লক্ষ টাকা, ১ লক্ষ ৩৫ হাজার টাকার মটর সাইকেলসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করে।
তিনি অভিযোগ করে বলেন, বিয়ের কয়েকমাস ভালোভাবে সংসার করলেও আমার শ্বশুর আবু সাঈদ ঋণমুক্ত হওয়ার জন্য আমার পিতার কাছে আরো ৫ লক্ষ টাকা দাবি করে চাপপ্রয়োগ করতে থাকেন। ফের টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমার ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। একপর্যায় ২৫/১২/২০১৯ তারিখে আমাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপরও আমার মা মিমাংসার জন্য শ্বশুর, শ্বাশুড়,ী স্বামী আল ইমরান ও মামা শ্বশুর আবু রায়হানকে দাওয়াত করে বাড়িতে ডেকে আনে। কিন্তু ৫লক্ষ টাকা না দিলে কোন কথা হবে না জানিয়ে তারা আমাকে বেধড়ক মারপিট করে। এসময় মামা শ্বশুর আবু রায়হান ছুটে এসে আমার পেটে স্বজোরে লাথি মারে। এতে আমার গর্ভের তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।
খাদিজা খাতুন বলেন, মামলার দায় থেকে রক্ষা পেতে আমাকে নাবালিকা উল্লেখ করে গত ৮ ফেব্রুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আল ইমরান দাবি করে, ‘চাচা আব্দুর রহিম নাকি তোকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে জোরপূর্বক বিয়ে দিয়েছে’। যা সম্পূর্ণ মিথ্যে। আমার জন্ম তারিখ ১৫/৫/১৯৯৯। আমার বর্তমান বয়স ২০ বছর। আমাদের বিয়ে রেজিষ্ট্রিও হয়েছে। দীর্ঘ ১০ মাস ইমরান আমার সাথে সংসার করেছে। আমার গর্ভে তার সন্তান ছিল। সে নাকি আমাকে তালাক দিয়েছে এবং একটি মিথ্যা মামলা দায়ের করেছে। প্রকৃতপক্ষে ৫ লাখ টাকা না পেয়ে এবং আমার পিতার দেওয়া প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল আত্নসাত করার জন্য তারা এধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন চাচা আব্দুল হাকিম, দুলাভাই হাফিজুর রহমান।
তিনি আল ইমরানসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধামন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় হারিয়ে যেতে বসেছে তাল গাছের শিল্পী বাবুই পাখি ও বাসা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting