দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৫
দাপুটে জয়ে সেমিফাইনালে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ,...
জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...
 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...
উপকূলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার অঙ্গীকারে...
প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, তবুও থেমে নেই সাতক্ষীরার...
কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...
কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬
আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...
আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...
ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি করলেন পিআইও

কর্তৃক M Helal আগস্ট ২, ২০২৬
আগস্ট ২, ২০২৬ ০ কমেন্ট 55 ভিউস

আরাফাত আলী,স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন গ্রহণের সময় এক সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় পিআইও মফিজুল ইসলাম তথ্য প্রস্তুতের জন্য ৪ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত অর্থ কেন চাওয়া হচ্ছে জানতে চাইলে তিনি নাকি বলেন, “কাগজপত্র প্রস্তুত করতে আমার লেবার খরচ দিতে হবে।

সাংবাদিক আরাফাত আলীর দাবি, তথ্য অধিকার আইনে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো বিধান নেই বলে তিনি আপত্তি জানান। এতে পিআইও ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এসময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পিআইও কার্যালয়ের এক অফিস সহকারীর মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি মোবাইল ফোনটি নেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সেটি ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা বলেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় মোবাইল ফোনটি নেওয়া হয়েছিল এবং পরে তা ফেরত দেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬
পরবর্তী পোস্ট
প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, তবুও থেমে নেই সাতক্ষীরার উপকূলীয় মানুষের জীবন

রিলেটেড পোস্ট

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জে পাট ডুবানোকে কেন্দ্র করে হত্যা চেষ্টা থানায়...

জুলাই ৩১, ২০২৬

কালিগঞ্জের নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

জুলাই ৩১, ২০২৬

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...

জুলাই ২৮, ২০২৬

ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting