দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৩
মাদকে ভাসছে সাতক্ষীরা পৌরসভা
সমন্বয় সভায় দুই কর্মকর্তাকে অপমান: কাঠগড়ায় ইউপি চেয়ারম্যান...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি পুনর্গঠন
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪
দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য মেশানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে এলজিএসপি প্রকল্পের কাজের অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২১
মার্চ ২১, ২০২১ ০ কমেন্ট 400 ভিউস

হাফিজুর রহমান : লোকাল, গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩), ২০১৯-২০২০ এর বিভিন্ন প্রকল্পের কাজের অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠলেও দেখার কেউ নাই। কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুটি প্রকল্পের কাজের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করেছে এলাকাবাসী। প্রকল্পের পাশে বাজারগ্রামে বসবাসকারী এস,কে আব্বাস, আশরাফুল, আনিছুর রহমান, আমিনুর মাস্টা,মোহাম্মাদ ড্রাইভার, নজরুল ড্রাইভার, আব্দুল কাদের, মুসা,, শেখ রবিউল ইসলাম, ইসমাইল, খোদেজা বেগম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, নুর জাহান, ফজিলা খাতুন, সহ একাধিক ব্যক্তি জানান কালিগঞ্জ মৎস্য সেট সংলগ্ন জেলা পরিষদের পুকুরের পূর্ব পাড়ে গাজী আব্দুর রহমানের বাড়ি হতে মাছের সেটের আফছার সরদারের দোকান পর্যন্ত ইটের সলিং করনের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্য একটি প্রকল্প বাজারগ্রামের মোহাম্মাদ ড্রাইভারের বাড়ি হতে গহরের বাড়ির ফিল্টারের মুখে পুকুরের ধার প্লাসাইটিং করার জন্য ৫০ হাজার ৮ শত ৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প দুটির সভাপতি করা হয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রফিকুল বারী রফু, এবং সাইন বোডে ঠিকাদারের নাম লেখা হয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খায়রুল আলম, প্রকল্প দুটির কাজ স্থানীয় চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এবং প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শেখ রফিকুল বারী এবং ঠিকাদার ইউপি সদস্য শেখ খায়রুল আলমের যোগসাজসে অর্ধেক টাকার কাজ না করে লুটপাটের অভিযোগ তুলে সাদনতীকে জানান। হাজার তিনেকের মতন ইট, ১২ ব্যাগ সিমেন্ট দিয়ে গেঁথে প্লাসাইটিং এর কাজ শেষ করেছে। আর দেড় হাজার ইট দিয়ে ১৫গজ চল্লিশ হাজার টাকার সোলিং এর কাজ শেষ করেছে। বাকী টাকা লোপাট হলেও কেউ দেখতে আসেনি। ভুক্তভোগীরা আরও বলেন কাজ শুরুতেই ইটের সলিংয়ের রাস্তার সাইন বোডে নব্বই হাজার টাকা লিখলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ঘষা মাজা সাইনবোডে ৪০ হাজার টাকা দেখানো হয়েছে। এলাকা বাসীর অভিযোগের সত্যতা জানার জন্য প্রকল্প সভাপতি ১নং ইউপি সদস্য শেখ রফিকুল বারীর নিকট জিজ্ঞাসা করলে তিনি সাদনদীকে জানান আমি প্রকল্প সম্পর্কে কিছু জানিনা। চেয়ারম্যান সাহেব আমাকে স্বাক্ষর করতে বলেছে, আমি স্বাক্ষর করেছি। কত টাকার কাজ কি কাজ আমি কিছুই জানিনা। প্রকল্পের ঠিকাদার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খায়রুল আলমের নিকট জিজ্ঞাসা করলে তিনিও সুর মিলিয়ে বলেন কই আমি তো প্রকল্প সম্পর্কে কিছুই জানিনা। চেয়ারম্যানের নিকট কথা বলে পরে জানাবো। এব্যাপারে চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রকল্প সম্পর্কে প্রকল্প সভাপতি বলতে পারবে তিনি সব কিছুই জানেন। এখন ন্যাকা সাজলে চলবে না। এই হলো কালিগঞ্জের এলজিএসপি প্রকল্পের কাজের লুটপাটের লুকোচুরি খেলা। তবে স্থানীয়রা জানান প্লাসাইটিং এর কাজ ৩হাজার ইট, ১২ব্যাগ সিমেন্ট, বালু এবং কর্মসৃজন প্রকল্পের লোক দিয়ে দায়সারা ভাবে কাজ করেছে বলে জানান। তারা আরও বলেন একই ভাবে কর্মসৃজন প্রকল্পের লোক দিয়ে ইটের সলিংয়ের রাস্তায় কাজ করানো হয়েছে। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে তার অফিসের সি,এ ইনছার আলীর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এসে প্রকল্প দিয়ে পাশ করিয়ে নিয়ে যান। তারাই ভালো বলতে পারবেন। বিষয়টি তদন্তপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এই ভাবে উপজেলা জুড়ে ১২টি ইউনিয়নে এল,জি,এস,পি প্রকল্পের কাজ চলে আসছে বলে এলাকাবাসী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে কোভিড মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
প্রতাপনগরের হিজলিয়ায় ঘেরের বাসা ভাংচুর: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...

জুলাই ২৮, ২০২৬

ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি : জরাজীর্ণ স্লুইজ গেট...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি

জুলাই ২৮, ২০২৬

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন

জুলাই ২৭, ২০২৬

কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ...

জুলাই ২৭, ২০২৬

কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পত্রিকা পরিবেশক

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting