দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়ানির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

কলারোয়ায় প্রশিক্ষণের নামে লুটপাটের ঘটনার তদন্ত শুরু

কর্তৃক SK Ferdous জানুয়ারি ১৩, ২০২২
জানুয়ারি ১৩, ২০২২ ০ কমেন্ট 436 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

কলারোয়া উপজেলায় ২০২০-২১ ও ২০২১-২২ অর্থ বছরের দুই এনজিওর ২৩৪২ জন ভিজিডি ভাতা ভোগী সদস্যদের প্রশিক্ষণের ভাতা হিসেবে দুই বছরে ৮৫০ টাকা হারে ১৯ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা লুটপাটের অভিযোগের ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু হয়েছে। এ সকল এনজিও কাগজে কলমে প্রশিক্ষণের নাম থাকলেও সরেজমিনে কোনো ভেন্যু বা কাউকে পাওয়া যায় না। এমনকি চুক্তিবদ্ধ অফিস মহিলা বিষায়ক অধিদপ্তর জানে না প্রশিক্ষণের খবর।

সরকারি নীতিমালা অনুযায়ী চুক্তি বদ্ধ এনজিও প্রতিটি ভিজিডি ভাতা ভোগীকে ভাতা পাওয়া কালীন সময়ে ১৩ দিন সচেতনা বৃদ্ধি ম‚লক প্রশিক্ষণ ও ৭ দিন রিফ্রেশার্স প্রশিক্ষণ পাওয়ার কথা থাকলেও সরেজমিনে যেয়ে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে সাতক্ষীরার ক্রিসেন্টসহ আরো একটি এনজিও অর্ন্তভ‚ক্ত হয়েছিল কিন্তু ২০২০ সালে একদিনও কোন প্রশিক্ষণ কোন ইউনিয়নে প্রদান করার প্রমান পাওয়া যায়নি। কলারোয়া উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ২৩৪২ জনের ভিজিডি প্রশিক্ষণের নামের তালিকা ভ‚ক্ত হয়েছে ।

তারাও চলতি বছরে এক দিনও কোন প্রশিক্ষণ প্রদান করেননি কোন ইউনিয়নে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যে প্রশিক্ষণ সিডিউল জমা দিয়েছে সে মোতাবেক উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে যেয়ে সেই ভেন্যুতে কোন ভাতা ভোগী প্রশিক্ষনার্থীকে দেখতে পাওয়া যায়নি। এমনকি কোন ইউনিয়ন পরিষদের সচিব গত দুই বছর এই প্রশিক্ষণের বিষয় জানেন না, কোন এনজিও ভাতা ভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন।

২০২০-২১ অর্থ বছরের প্রশিক্ষণের দায়িত্ব প্রাপ্ত উন্নয়ন পরিষদের পরিচালক আ: সালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলার সময় নাই বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ২০২১-২২ অর্থ বছরের দায়িত্ব প্রাপ্ত ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিকের কাছে মুঠোফোনে প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রশিক্ষণের জন্য আমার কর্মি নিয়োগ দেওয়া আছে, যদি প্রশিক্ষণ কোথাও না দেয় তাহলে এখন থেকে সে বিষয় গুলো তদারকি করা হবে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মোবাইল ফোন রিসিভ না করায়এই প্রতিবেদক মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে সরেজমিনে অফিসে গিয়ে দেখেন তিনি অফিসেও নেই। তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, প্রতিদিন লাঞ্চ টাইমের পর আর অফিসে আসেন না তিনি। তাছাড়াও প্রায় দিন সকালে দেরি করে অফিসে আসেন এই কর্মকর্তা।

আবার কোন কোন দিন মোটেও অফিসে আসেন না। তিনি দীর্ঘদিন যাবৎ একই স্থানে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসাবে চেয়ার দখল করে আছেন। কিন্তুু দেখার কেউ নাই। আসলে তার খুঁটির জোর কোথায়? কোন অদৃশ্য ক্ষমতার জোরে তিনি দীর্ঘদিন একই স্থানে চাকরি করছেন। হয়েছেন বিপুল অর্থের মালিক। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বনে গেছেন কোটিপতি।

তৈরি করেছেন শহরের উপর বিশাল অট্টালিকা। নামে বেনামে আছে রেখেছেন টাকা।জনসাধারণের প্রশ্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হয়ে কিভাবে হলেন এতো টাকার মালিক। কোথায় তার ক্ষমতার উৎস। অসহায় ও দরিদ্র মহিলাদের জীবনমান উন্নয়ন করা হলো মহিলা বিষয়ক কর্মকর্তার প্রধান কাজ। কিন্তুু দুঃখের বিষয় হলেন সত্য তার কাছে অসহায় মহিলাদের কোন ম‚ল্য নাই। কলারোয়ার নিরিহ অসহায় মহিলা ও কলারোয়ার সচেতন মহল তার সকল দ‚র্ণীতির মুখোশ উন্মোচনের অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কাছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা উপ-পরিচালক এ,কে,এম শফিউল আজমের কাছে জানতে চাইলে তিনি জানান, এনজিও গুলো আমাদের মাধ্যমে চুক্তি বদ্ধ না হওয়ার কারনে আমাদের কাছে জবাব দিহিতাও করতে চায় না। তাছাড়া আমাদের তদারকি করার মত কোন যানবাহনের ব্যবস্থা না থাকায় আমরাও সে ভাবে তদারকি করতে পারি না।

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান,বিষয়টি আপনাদের মাধ্যমে জেনে ছিলামও পত্রিকায় দেখেছি । এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যশোরের আরও ৩ ব্যক্তির অমিক্রন শনাক্ত
পরবর্তী পোস্ট
সাংবাদিক কন্যা জান্নাতের জন্মদিন উদযাপন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting