দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৬
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার পৈত্রিক সম্পত্তি ধান কাটতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২২
জানুয়ারি ৪, ২০২২ ০ কমেন্ট 500 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে কোন ওয়ারেশ না হয়েও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধনে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও জমির ধান কাটতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার জয়নগর গ্রামের মৃত অমূল্য মন্ডলের কন্যা ভুক্তভোগী তরঙ্গ রানী মন্ডল।

তিনি তার লিখিত বক্তবে বলেন, আমার পিতা স্বর্গীয় অমূল্য মন্ডল ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর আমার মা গীতা রানী একই এলাকার মৃত কাশেম সরদারের বাড়িতে কাজ করতেন। স্বামী না থাকায় কাশেম সরদার জোরপূর্বক আমার মাকে ব্যবহার করেন। একপর্যায়ে আমার মায়ের গর্ভে কাশেম সরদারের ঔরষে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। পরবর্তীতে ওই পুত্র উত্তম মন্ডলের পিতৃ পরিচয় নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। আমার মা জীবিত থাকা অবস্থায় কোন দিন উত্তম নিজেকে অমূল্য মন্ডলের সন্তান হিসেবে পরিচয়ও দিতো না। অথচ আমার মায়ের মৃত্যুর পর পর সম্পদ লোভী উত্তম আমার পিতার ওয়ারেশ দাবি করে আমার পিতার সম্পদের ভাগ নেওয়ার চেষ্টা করে। এনিয়ে বিভিন্ন দপ্তরের তদন্তে প্রমানিত হয়েছে যে, উত্তম মন্ডল আমার পিতা অমূল্য মন্ডলের সন্তান না। এমনকি একাধিক দপ্তরে আমার পিতা অমূল্য মন্ডলের একমাত্র ওয়ারেশ হিসেবে আমাকে অর্থ্যাৎ আমার নামই উঠে এসেছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর পর এখন উত্তম মন্ডল জাল জালিয়াতি করে ভোটার আইডি (যার আইডি নং- ৮৬৬২৫৫১৮৭১, জন্ম তারিখ ২২/০৭/১৯৮৯) কার্ডে পিতার নামের স্থলে অমূল্য মন্ডলের নাম সংযুক্ত করেছে। বিশেষ করে জয়নগর ইউপির প্রয়াত চেয়ারম্যান তপন সাহার স্ত্রী বিশাখা সাহার পক্ষ নিয়ে গত ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ করে উত্তম মন্ডল। নির্বাচনে বিশাখা তপন সাহা বিজয়ী হওয়ার পর থেকেই উত্তম উক্ত চেয়ারম্যানের ইন্ধনে ভাড়াটিয়া বাহিনীর লোকজন নিয়ে আমার পৈত্রিক সম্পত্তি যার জে এল নং ১১৪, খতিয়ান নং ১১২৫,ম দাগ নং ১৪৩, জমির পরিমান ৮২ শতক এর মধ্যে ধান লাগানো ৫৮ শতক সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র শুরু করে। এমনকি আমার সন্তানদের লাগানো ধানও জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পিতৃ পরিচয়হীন উত্তম মন্ডল। কিন্তু অন্ধের মত ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা উত্তমের এ অনৈতিক দাবির সাথে একমত পোষন করে বার বার পুলিশ পাঠিয়ে আমাদের হয়রানিসহ আমার সন্তানদের পরিশ্রমের ফসল ধান কাটতে না দিয়ে জমিতে ফেলেই নষ্ট করেছে। এতে আমার দরিদ্র সন্তানরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার, পুলিশ সুপার, কলারোয়া থানার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তারা সকলেই আমাদেরকে ধান কেটে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু গত ০১/১১/২০২১ তারিখে উক্ত সম্পত্তিতে ধান কাটতে গেলেই চেয়ারম্যান বিশাখা তপন সাহার ইন্ধনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের কোন প্রকার আইনগত অনুমতি ছাড়াই বেআইনিভাবে বাধা সৃষ্টি করেন এবং আমার সন্তানদের মারপিট করে গুরুতর আহত করেন। সে সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আমরা একটি মামলাও দায়ের করি। এরপরও উক্ত উত্তম মন্ডলকে অন্ধের মত ইন্ধন দিয়ে যাচ্ছে চেয়ারম্যান বিশাখা তপন সাহা। চেয়ারম্যানের দাপটে উত্তমসহ স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি আমার সন্তানদের খুন জখমসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছেন। বর্তমানে আমার সন্তানসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত উত্তম মন্ডল ও ইউপি চেয়ারম্যানের কবল থেকে তার পৈত্রিক সম্পত্তির রক্ষার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাবুলিয়ায় ক্রয়কৃত সম্পত্তিতে দোকান নির্মাণ ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দুই সাংবাদিকের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting