দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৬
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় ভাঙাঘরে চাঁদের আলো

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২৩
আগস্ট ৭, ২০২৩ ০ কমেন্ট 378 ভিউস

কলারোয়া ব্যুরো: প্রসঙ্গ বাংলাদেশের সদ্য প্রকাশিত ৪১ তম বিসিএস এর ফলাফল। এই ফলাফলে এমন এক যুবকের স্বপ্ন পূরণের কথা বলবো দারিদ্র দমাতে পারেনি যাঁকে। স্বপ্ন পূরণের পথে বাধাও হতে পারেনি। এমনই এক অদম্য মেধাবীর নাম রায়হান কবির। সাতক্ষীরার কলারোয়া পৌর সদরে জন্ম ও বেড়ে ওঠা এই মেধাবী ৪১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের রায়হান কবিরের এই অর্জন গর্বিত করেছে তাঁর পিতা-মাতা ও এলাকাবাসীকে। জানা যায়, বাবা আজিজুর রহমান অস্বচ্ছল এক কাঠ মিস্ত্রি। রায়হান কবির ও তাঁর বোন সাথী বেগম শৈশবে মায়ের সাথে কলারোয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে আলাদাভাবে বসবাস করতেন। বাবা অল্পবিস্তর বিরতিতে থাকতেন তাদের সাথে। তবে বাবার সাথে মতানৈক্যের কারণে মির্জাপুর গ্রামে মাত্র আড়াই কাঠা জমির উপর টালির ছাউনি দেওয়া ছোট্ট এক বাড়িতে দুই সন্তানকে নিয়ে মা বিলকিস বেগম শুরু করেন এক সংগ্রামী পথচলা। অপরের বাড়িতে গার্হস্থ্য কাজের পাশাপাশি হাঁস-মুরগী-কবুতর পালন করে জীবিকা নির্বাহ করেছেন বিলকিস বেগম। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কাছেই তাদের বাড়ি। ছেলে রায়হান কবিরকে ওই মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়ে দেন। এখান থেকে ২০০৯ সালে রায়হান কবির এসএসসিতে ‘এ-’ গ্রেডে উত্তীর্ণ হন। ২০১১ সালে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হন। এই দুই পরীক্ষার কোনোটিতেই তিনি জিপিএ-৫ পাননি। কিন্তু তাতে এতটুকু দমে যাননি তিনি। দারিদ্র জয় করার তীব্র প্রত্যয়ের যে স্বপ্ন তিনি দেখতেন তা শুরু হয় এরপর থেকেই। ইচ্ছে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। হলো না তা। ভর্তি হন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এখানে তিনি অনার্স ও মাস্টার্স উভয়েই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর স্বপ্ন শুরু করে পাখা মেলতে। ৪০ তম বিসিএস প্রিলিতে অংশ নিয়ে ভালো কিছু করতে পারেননি তিনি। কিন্তু রায়হান কবির তাতে দমে না যেয়ে ৪১ তম বিসিএস এ অংশ নেন। এবার মেলে কাঙ্ক্ষিত সফলতা। কঠিন লড়াইয়ের দীর্ঘ পথচলা ছুঁয়ে যায় এবার স্বপ্নকে। তিনি প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ অর্জনে উচ্ছ্বসিত মা বিলকিস বেগম গত রোববার কৃতজ্ঞতা জানাতে ছুটে আসেন রায়হান কবিরের বিদ্যাপীঠ বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষকমন্ডলীর সাথে মমতাময়ী মা আবেগ ও উচ্ছ্বাস ভাগাভাগি করেন। প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল জানান, রায়হান কবিরের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মায়ের অবদান ছিলো অপরিসীম। তিনি নানামুখী দারিদ্র মোকাবেলা করে সন্তানের পড়াশোনার খরচ জুগিয়েছেন। পিতার দেওয়া প্রতিটি খরচের সাথে মমতাময়ী মা জীবনের সবটুকু উজাড় করে আর্থিক সাপোর্ট দিয়ে গেছেন। জীবন-জীবিকার নিত্য প্রয়োজন মেটাতে ক্লান্ত হয়ে পড়া এই মা আজ বড়ই তৃপ্ত। রায়হান কবির নিজে ফোন করে তাঁর বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলীকে কৃতজ্ঞতা জানান ও তাঁর জন্য দোয়া কামনা করেন। রায়হান কবির জানান, তিনি এর আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হওয়ায় বাগেরহাটের একটি স্কুল এন্ড কলেজে চাকুরি পান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৫০ বছরেও সংস্কার হয়নি রাস্তাটি
পরবর্তী পোস্ট
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মে ২, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting