দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার চাঞ্চল্যকর দুর্নীতি ফাঁস!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২৩
সেপ্টেম্বর ৩, ২০২৩ ০ কমেন্ট 456 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ৪০ মাঠকর্মীর বিরুদ্ধে শোকজের সুত্র ধরে কলারোয়ার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমার চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য ফাঁস হয়ে পড়েছে। পরিবার পরিকল্পনা অফিস সুত্রে জানা গেছে, জানুয়ারী’২৩ থেকে এপ্রিল’২৩ পর্যন্ত স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির নিম্ন/ শূন্য অগ্রগতির জন্য ৩০ জন পরিবার কল্যাণ সহকারী, ৯ জন পরিবার কল্যাণ পরিদর্শীকা ও ১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে স্মারক নং উজেপপ/ কলা সাত২০২৩/২৫৯/১(৪০) তাং ২১/০৮/২০২৪ মারফত তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে জুলাই’২৩ প্রথম দফায় ১৮ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ ব্যাখ্যার নোটিশ থেকে বাদ যাননি নতুন যোগদানকৃত কর্মীরা ও বর্তমানে ট্রেনিং এ অবস্থানরত কর্মীরাও। এমন নোটিশ দেখে সকলে হতাশ হন। তারা মনে করেন এটা সম্পূর্ণ হয়রানী মূলক। তথ্য অনুসন্ধানে জানা যায়, তৎকালিন কর্মকর্তা জাহাঙ্গীর আলম পদোন্নতি জণিত কারনে বদলি হলে ডা. কানিজ ফাতেমা ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তিনি অফিসে একক আধিপত্ব বিস্তারের লক্ষ্যে উপজেলায় কর্মরত কয়েকজন পরিবার পরিকল্পনা পরিদর্শকদেরকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। সুত্র জানায়, এই কর্মকর্তা সময় মত অফিসে আসে না, সপ্তাহে ২/৩ দিন অফিস করেন, কোন ফিল্ড ভিজিট না করেও হাজার হাজার টাকা টি,এ বিল উত্তোলন করেন ও উপকরণ ক্রয়ে অনিয়ম। নিয়মিত ভ্রমণ বিল উত্তোলন করলেও ভ্রমণ সংক্রান্ত সংশ্লিষ্ট ফিল্ড রেজিষ্ট্রারে মেডিকেল অফিসারের কোন পরিদর্শন নোট বা স্বাক্ষর লক্ষ্য করা যায়নি। এই সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে বদলী করা হয়েছে সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার ঘোষকে। এই ঘটনায় তিনি বর্তমানে বিভাগীয় মামলায় জড়িয়ে শরিয়াতপুরের রাজৈর উপজেলায় কর্মরত। গত কিছুদিন আগেও কর্মকর্তার দূর্ণীতির প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ সৃষ্টি করে বদলী করা হয়েছে উচ্চমান সহকারী হুমায়ন কবীরকে। এই প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যদের ব্যবহার করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারীদেরকে বিভিন্ন সময় অফিসে ডেকে কর্মকর্তার মতের বিরোধি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ারও গুরুতর অভিযোগ রয়েছে। গত কিছুদিন পূর্বে হঠাৎ করে বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারীদেরকে বিভিন্ন উপকরণের চাহিদার কথা বলে অফিসে ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। কিছুদিন পরে তাদেরকে সাক্ষী দিতে অফিসে তলব করলে তারা জানতে পারে অফিস সহকারী জেসমিন সুলতানার বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ দিয়েছেন তার তদন্ত এসেছে। এই খবরে পরিবার কল্যাণ সহকারীরা ক্ষোভ দেখালে কতিপয় পরিদর্শক বলেন ঘটনা সত্য বলে সাক্ষী না দিলে আপনাদের (এফডব্লিউ দের) চাকরীর বড় ধরনের ক্ষতি হতে পারে। একই ভাবে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উচ্চমান সহকারীকে বদলী করা হয়। মিথ্যা ঘটনার স্বাক্ষী দিতে না চাওয়ার কারনে তাদের নোটিশ করা হয়েছে বলে তারা মনে করেন। সুত্র জানায়, নতুন যোগদানকৃতদেরকে বেতন নিতে অফিসে ঘুষ দিতে হয়েছে ৩ হাজার টাকা। কর্মীদের টি,এ বিল নিতে গত এপ্রিল, মে, জুন তিন মাসে ১৪৮৫ টাকার বিলে অফিসে দিতে হয়েছে ১ হাজার থেকে ১১০০ টাকা এফডব্লিউএরা এই বিল প্রস্তুত সর্ম্পকে জ্ঞাত ছিলনা এবং বিল প্রস্তুতকালীন কোন স্বাক্ষর নেই বলেও তারা জানান। এ সমস্ত ঘুষের টাকা সংশ্লিষ্ট এফপিআইরা আদায় করেন বলে জানা যায়। এ ব্যাপারে অভিযুক্তরা বলেন, ডা. কানিজ ফাতেমা মেডিকেল অফিসার হলেও সাতক্ষীরা থেকে অন্য ডাক্তার এনে বন্ধাত্বকরণ অপরেশন করতে হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা অভিযোগ সত্য নয় দাবী করে অফিসে যেয়ে বিষয়গুলো দেখার অনুরোধ করেন। পরদিন সকাল ১০ টায় অফিসে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা হলে ডাক্তার কানিজ সাংবাদিকের সংগে কথা বলতে অস্বীকার করেন। সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গাজী বশির আহম্মদ বলেন, বিষয়টি আমি জেনেছি। একত্রে এত কর্মীর নোটিশ জারী দু:খজনক। এমন ঘটনা কি কারনে ঘটলো সেটার সত্যতা উৎঘাটনে আমরা চেষ্টা করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার খলিলনগর ইউনিয়নে ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবজোটের কাউন্সিল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting