দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৮
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদতালাসাতক্ষীরা জেলা

করোনার মাঝেও তালায় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 364 ভিউস

আকবর হোসেন,তালা প্রতিনিধি:  সাতক্ষীরার তালা উপজেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম বৃষ্টি হওয়াতে চাষীদের খরচ অনেকটা কমে গেছে। মহামারী করোনার মাঝেও ধানের বাম্পার ফলনে চাষীর মুখে ফুটেছে হাসি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমান জমিতে বোরো চাষাবাদ হয়েছে।

উপজেলার কৃষিজমিগুলোর যেদিকে চোখ যায় শুধু সবুজ ধানের ক্ষেত। সব এলাকায় সবুজ ধানের সমারহ মানুষের মন কেড়েছে। বৈরী আবহাওয়া না হলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী ধান ঘরে তুলতে পারবে বলে মনে করেন চাষীরা।
বিগত বছরের চেয়ে এ বছর অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এ বছর চাষাবাদের শুরতে বৃষ্টিপাত কম থাকার কারনে উপজেলার সকল এলাকায় ব্যাপক হারে বোরো চাষাবাদ হয়েছে। অনেক নীচু এলাকার জমিতেও চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে রোগ বালাই অনেকাংশে কম হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বিলে বোরো চাষে সবুজ ফসলের সমারোহ। উপজেলার শতকরা ৮০জন কৃষকই সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। কৃষি কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে।

এ বছর উপজেলায় জলাবদ্ধতা না থাকায় উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরলিয়া, কুমিরা, খলিষখালী, তেঁতুলিয়া তালা, জালালপুর, মাগুরা, খেশরাসহ উপজেলায় সর্বত্রই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ইরি বোরো চাষাবাদ হয়েছে।

তালা উপজেলার শুভংকরকাটি গ্রামের ধানচাষী খাবির মোড়ল জানান, আবহাওয়া ও প্রকৃতির কারণে এ বছর আমাদেরকে গতবারের চেয়ে ধান ভাল হবে। তবে বৈরী আবহাওয়ার জন্য একটু ভয় হচ্ছে। ভালভাবে ধান কেটে বাড়ীতে তুলতে পারলেই হলো। এ বছর আমার জমিতে ব্রি-ধান ২৮ বেশি ফলেছে। বর্তমানে আবহাওয়া ভাল, ধান ঘরে না উঠা পর্যন্ত চিন্তার শেষ নেই।
অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের কাজিডাঙ্গা গ্রামের কৃষক জামাল উদ্দীন জানান, গত বছরের তুলনায় ধান ভাল ও রোগ-বালাই কম আছে।
ধানদিয়া গ্রামের রবিউল ইসলাম জানান, এ বছর আমাদের এলাকায় ধানের ফলন খুব ভাল দেখা যাচ্ছে। যদি এভাবে শেষ নামে, আবহাওয়া ভাল থাকে তাহলে বাম্পার ফলন হবে তাতে কোন সন্দেহ নেই।

তালা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, এবছর আবহাওয়া ভাল থাকার কারণে অনেক এলাকায় চাষাবাদ হয়েছে। উপজেলার সকল এলাকায় কৃষকদের পরামর্শ প্রদান করায় রোগ-বালাই কিছুটা কম আছে। আগাম পরামর্শ দেওয়ায় রোগ বালাই তেমন চোখে পড়েনি। এবছর উপজেলায় ব্রি-ধান ২৮ বেশি পরিমান জমিতে চাষাবাদ হয়েছে তাছাড়া ৫০, ৬৩, ৬৭, বিনা-১০হাইব্রিড ধানের চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি বিভাগের প্রচেষ্টায় ব্রিধান ৮১ ও ৮৮ আবাদ শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুল্লাহ আল-মামুন ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ আরও বলেন, উপজেলার ১৯ হাজার ৩০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১৯০৫০ হাজার হেক্টর অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। সম্ভাব্য ফলন ১ লাখ ৪ হাজার ৭৭৫ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গা বাজার ইজাদারের খাজনা আদায়ে অনিয়ম, ব্যাবসায়ীদের নাভিশ্বাস (ভিডিও দেখুন)
পরবর্তী পোস্ট
করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৪১

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting