দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

করোনার ধাক্কা দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন ৮ সরকার প্রধান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৭, ২০২০
এপ্রিল ২৭, ২০২০ ০ কমেন্ট 368 ভিউস

অনলাইন ডেস্ক:  বিশ্বের ১৮টি দেশের সরকারপ্রধান নারী। প্রায় সাড়ে ৫০ কোটি মানুষের বসবাস এসব দেশে। এটি বিশ্বের মোট জনসংখ্যার ৭ শতাংশ। বাংলাদেশ থেকে ইথিওপিয়া, জর্জিয়া থেকে সিঙ্গাপুর—নারীর রাজনৈতিক নেতৃত্ব জেগে উঠেছে। আর এই নেতৃত্ব এখন বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে।

বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে করোনা মোকাবিলায় নারী নেতৃত্বের এ লড়াইয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বিশ্বের আট নারী সরকারপ্রধানের নাম আছে, যাঁরা তাঁদের দক্ষতা দিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন। এই আটজনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আছে।
এর আগে যুক্তরাষ্ট্রের এই ম্যাগাজিন দাবি করেছে, বিশ্বের যেসব দেশ করোনার লাগাম টেনে ধরতে পেরেছে, সেগুলোর নেতৃত্বে রয়েছেন নারীরা। ম্যাগাজিনটিতে উদাহরণ হিসেবে জার্মানি, তাইওয়ান, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্কের কথা বলা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘প্রায় ১৬ কোটির বেশি মানুষের বসবাস বাংলাদেশে। সেখানে দুর্যোগ কোনো নতুন ঘটনা নয়। আর এই করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেন তিনি (শেখ হাসিনা)। তাঁর এই ত্বরিত সিদ্ধান্তের প্রশংসা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (উই ফোরাম) বিষয়টিকে “প্রশংসনীয়” বলে উল্লেখ করেছে।’

প্রতিবেদনে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিম ইয়াকুব ও হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের কথা উল্লেখ করে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে এই দুই নারীর ত্বরিত এবং ব্যাপকভিত্তিক তৎপরতা সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। সিঙ্গাপুরে এখন দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। কিন্তু হংকং শুরু থেকেই এর লাগাম টেনে রাখতে পেরেছে। দেশের ভিন্নতায়, সংস্কৃতির ভিন্নতায় গৃহীত ব্যবস্থা ভিন্ন হতে বাধ্য। তাই সব ব্যবস্থা সব দেশে এক রকমভাবে উপযোগী না–ও হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, জর্জিয়া ইউরোপের প্রথম দেশগুলোর একটি, যারা করোনা মোকাবিলায় প্রথম কার্যকর ব্যবস্থা নেয়। দেশটির নারী প্রেসিডেন্ট সালোমে জওরাবিচভিলি দ্রুত এই ব্যবস্থা নেন। যেসব অঞ্চল করোনার ‘হটস্পট’ হয়ে উঠেছিল, সেসব জায়গার সঙ্গে আকাশপথের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। জনগণের জন্য করোনাসংক্রান্ত তথ্য তুলে ধরেন ব্যাপকভাবে। স্কুল বন্ধ করে দেন, সুনির্দিষ্ট এলাকায় লকডাউন ঘোষণা করেন। এ দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া মানুষের সংখ্যা মাত্র তিন।

ফোর্বস-এর প্রতিবেদনে এসেছে নামিবিয়ার সারা কুগংগেলোয়ার নাম। গত বছরই জরুরি স্বাস্থ্য পরিষেবা তৈরিতে মনোযোগ দেন। যখন কোভিড নিয়ে জোরদার আলোচনা শুরু হয়নি, তখনই এ সিদ্ধান্ত নেন তিনি। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি তাঁর দেশের করোনা সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা তহবিলে নিজের দুই মাসের বেতন দিয়ে দিয়েছেন।

বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনাইন অ্যানেজ শুরুতেই লকডাউন ঘোষণা করেন। ১ কোটি ২০ লাখ মানুষের দেশটির অর্থনৈতিক অবস্থা এতে নাজুক হলেও সংক্রমণ রোধ করা গেছে দ্রুত লয়ে।
ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওর্ক জেওডে বিশ্বনেতাদের সঙ্গে সুর মিলিয়ে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন। (সূত্র: প্রথম আলো )

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবাদকর্মীরাও প্রথম সারির সৈনিক
পরবর্তী পোস্ট
খুলনা মহানগরীর প্রত্যাশা আবাসিক এলাকা লকডাউন ঘোষণা

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting