দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৪৬
হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

কথিত মানবাধিকারকর্মী শামীমের উৎপাতে অতিষ্ট প্রতিবেশিরা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২৩
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ০ কমেন্ট 634 ভিউস
  • পরকীয়ার কারণে পূর্ব বিরোধের জের;

  • বে-আইনী পোর্টাল থেকে সংবাদ প্রকাশ করে ত্রাস সৃষ্ঠির অভিযোগ;

নিজস্ব প্রতিবেদক: পূর্ব পারিবারিক বিরোধের জেরে একটি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে শামীম খানের বিরুদ্ধে। একের পর এক ত্রæটিপূর্ন তথ্য উপস্থাপন করে অনিবন্ধিত একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে নিয়মিতভাবেই পরিবারটিকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে পরিবারটির সদস্যরা ও প্রতিবেশীরা।
তথ্যানুসন্ধানের জানা যায়, তালা উপজেলার বারুইহাটি গ্রামের নুর উদ্দীনের ছেলে শামীম খানের পরকীয়ার জেরে পারিবারিক বিরোধ রয়েছে তারই প্রতিবেশি রেজাউল ইসলামের পরিবারের প্রায় ১০ বছর ধরে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তাদের পরিবারের প্রত্যেকের বিরুদ্ধেই নানা বানোয়াট তথ্য উপস্থাপন করে একটি ভ‚য়া বে-আইনী অনলাইন নিউজ পোর্টাল থেকে নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে। ‘দৈনিক মানবাধিকার সংবাদ’ নামের পোর্টালটির সম্পাদক ও প্রকাশক হিসেবে নিজেই রয়েছেন। শুধু এই পরিবারই নয়, নিজ প্রতিবেশী অনেককেই হয়রানি করছে শামীম খান।
হয়রানির শিকার পরিবারটির সদস্য রেজাউল ইসলাম জানান, ‘আমি ঢাকায় একটি গামেন্টেস্এ কাজ করতাম। তাই বাড়ি থাকতে পারতাম না। শামীমের আমাদের বাড়ীতে যাওয়া আসা ছিলো। আমি বাড়ি না থাকার সুবাদে আমার প্রথম স্ত্রী আসমার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে শামীমের। ঘটনা জানাজানি হলে আমি বাড়ি আসি। এ ঘটনায় বিভিন্ন সময় শালিষ বিচার হয়। কিন্তু কোন কিছুই কাজে আসে না। একদিন সুযোগ বুঝে তারা পালিয়ে যায়। শামীম আসমার ছাড়াছাড়ি হয়ে গেলেও শামীম আমাকে ছাড়েনি। আমাদের পরিবারের কয়েকজন সদস্য প্রবাসে জীবিকা অর্জন করে। সেই টাকা আত্মসাতের আশায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করতে থাকে। স্থানীয় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে আমার সহ এলাকার অনেকের নামে মামলা হয়। পাড়া প্রতিবেশিদের মধ্যে বিবাদ সময়ের পরিক্রমায় মিটে গেলে আপোষের মাধ্যমে সেই মামলা মিটে গেলেও বিভিন্ন সময় আমাকে ওয়ারেন্টের আসামী বলে তার পত্রিকায় প্রচার করে সে। অন্যদিকে আমার বড় ভাইর স্ত্রীর সাথে খোরপোস কেন্দ্রীক মামলা আছে। যা বাড়িয়ে বাড়িয়ে অপপ্রচার করে শামীম। ওর একটি অনলাইন নিউজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নামে সংবাদ প্রকাশ করে তিন বছরেই ভীতির সৃষ্টি করেছে শামীম।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে শামীমের প্রতিবেশি আব্দুল আলিম জানান, ‘রেজাউলের স্ত্রী’র সাথে পরকীয়া ছিলো শামীমের। পরে দুই সন্তানকে ফেলে শামীমের সাথে পালিয়ে বিয়ে করে আসমা। এ ঘটনা সবাই জানে।’
রেজাউলের নামে মামলার বাদীনী একই গ্রামের এনায়েত খার স্ত্রী শেফালী বেগম জানান, ‘রেজাউলদের সাথে মামলা অনেক আগেই মিটে গেছে। তাদের সাথে ওঠাবসা খাওয়া দাওয়া সবই স্বাভাবিক।’ শামীমের বিষয়ে তিনি জানান, ‘শামীমতো রেজাউলের বৌ নিয়ে পালিয়ে গিয়েছে। তার পরিবার মেনে না নেওয়ায় পরে সেই স্ত্রীকে বাদ দেয়।’
শামীম ও রেজাউলদের প্রতিবেশী রহিমা বেগম জানান, ‘তার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে শামীম। সেই সংবাদের জেরে তার মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় জামাই। এ নিয়ে স্থানীয়দের চাপে মাপ চেয়ে সে যাত্রায় রেহাই পায় শামীম। ’
এসব অভিযোগের বিষয়ে জানতে শামীম খানের নিউজ পোর্টালে দেওয়া নম্বরটিতে একাধীকবার কল দিলেও সংযোগ স্থাপনে ব্যর্থ হয়। তবে কথিত মানবাধিকার কর্মীদের মানবাধিকার লংঘনের লাগাম টানার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি বালক বিদ্যালয়ে ‘হাসিমুখ’র উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন

রিলেটেড পোস্ট

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting