দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৫
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদন

ঐক্যবদ্ধতাই পারে মুক্ত সাংবাদিকতা চর্চার বাধাহীন পথচলা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২৩
জুলাই ১৩, ২০২৩ ০ কমেন্ট 530 ভিউস
  • কবির নেওয়াজ রাজ

একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা।সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হলো- মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা।সাধারণ মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। রাজধানী ঢাকার মতো মফস্বলেও এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিছু পাওয়ার জন্য নয়, নিতান্ত ভালোবাসা ও জনসেবার মহৎ উদ্দেশ্য থেকে ঝুঁকিপূর্ণ এ পেশায় আসেন একজন প্রকৃত সাংবাদিক। একজন ভালো সাংবাদিককে যেমন সাহসী হতে হয়- তেমনি সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকতে হয়। ঝুঁকি থাকলেও অনেকেই ভালোবাসার কারণে এ পেশাকে বেছে নেন এবং আজীবন সাংবাদিকতায় স্বতশ্চল থাকেন। যারা অকপট সততার সঙ্গে এ পেশায় সক্রিয় থাকেন তাদের এক ধরনের আত্মতৃপ্তি থাকে। ভালো কাজের জন্য আনন্দ থাকে। তাদের কাজ মানুষের জন্য কল্যাণ বয়ে আনা।আমি কবির নেওয়াজ রাজ মনে করি, আমাদের প্রাত্যহিক জীবনে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। সংবাদ মাধ্যম এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছে। প্রযুক্তির ব্যবহার সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার বাঁক পরিবর্তন করেছে। সাংবাদিকতা গণমুখী হয়েছে। জনপ্রিয় হচ্ছে অনলাইন সাংবাদিকতা। দেশে এখন অনলাইন সংবাদ মাধ্যমের সংখ্যা অনেক। প্রায়ই নতুন নতুন সংবাদ মাধ্যম আত্মপ্রকাশ করছে। পাঠক এখন খুব সহজে অল্প সময়ের ভেতর জানতে পারে ঘটে যাওয়া যে কোনো ঘটনার খবর। অপেক্ষা করতে হয় না। আগে অপেক্ষা করতে হতো। আগের দিনের ঘটনা জানা যেত পরের দিনের পত্রিকায়। এখন সময় বদলে গেছে। পাল্টে গেছে সংবাদপত্রের দীর্ঘদিনের প্রচলিত ধারা। বৈচিত্র্য এসেছে সাংবাদিকতার ক্ষেত্রে। আধুনিক সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। একটি পত্রিকা কিংবা সংবাদ মাধ্যম এখন পাঠকদের চাহিদা মেটাতে পারে। কিন্তু আমরা যে সমাজে বাস করি এখানে সাংবাদিকতার ঝুঁকি অনেক। কারন এই সমাজে কর্মীর চেয়ে নেতা বেশি। অনেক সময় মামলা ও শারীরিক আক্রমণের শিকার হতে হয়। নিরাপত্তাহীনতার মধ্যে সাংবাদিকতা করতে হয়। আমি কবির নেওয়াজ রাজ মনে করি সাংবাদিকদের মুখ্য উদ্দেশ্য হলো সাংবাদিকতাকে অবলম্বন করে জন-মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখা। সে কারণে গণমাধ্যমকে জনগণ ভরসার শেষ ঠিকানা মনে করেন। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় চালানো হয় জেল-জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন। সাংবাদিক হত্যার ঘটনাও নতুন নয়। আইনি জটিলতাও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এসব বন্ধ করতে হলে একত্রিত হতে হবে। সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে। নিজেদের মধ্যে বিভাজন দূর করতে হবে। তা না হলে সমস্যা থেকেই যাবে। কেবল সংঘবদ্ধভাবে এসব সমস্যার উত্তরণ ঘটানো সম্ভব। মুক্ত সাংবাদিকতার চর্চাকে বাধাহীন করতে হলে এবং সাংবাদিকদের সুরক্ষা ও সব ধরনের সংকট নিরসনের জন্য সব সাংবাদিকের এক সারিতে দাঁড়াতে হবে। তাহলেই পরিশুদ্ধ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা সম্ভব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
তালার আটারই শিল্পী হত্যার অভিযোগ

রিলেটেড পোস্ট

সুন্দরবন বাঁচলে, উপকূল বাঁচবে

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

অক্টোবর ৩, ২০২৩

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ

আগস্ট ৭, ২০২৩

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

আগস্ট ৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting