দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০১
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

এসআই কালাম জখমীদের বিরুদ্ধে মামলা করতে চেষ্টা করছে

কর্তৃক kobirubel.satnadee মে ১৪, ২০২০
মে ১৪, ২০২০ ০ কমেন্ট 348 ভিউস

আহাদুর রহমান:
চুরি করা এক প্যাকেট আমসহ শরিফুলকে আটক করতেই আচমকা হামলা। ইছাক ও তার লোকজন মূহুর্তের মধ্যে কলেজ ছাত্রী রুপাসহ ৪ জনকে পিটিয়ে-কুপিয়ে হাড়ভাঙ্গা জখম করে। ঘটনাটি ঘটে গত ১০ই মে সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া গ্রামে। নির্দয় এ ঘটনার ইন্ধনদাতা বিএনপি নেতা ইউসুফ বাবু গংরা।

সিরাজুল ইসলাম     

হাড়ভাঙ্গা জখমের শিকার সিরজুল ইসলাম জানায়, গত ১০ই মে সকাল ৬টায় ছয়ঘরিয়া গ্রামের ইছাকের পুত্র শরিফুলকে চুরি করে পাড়া এক প্যাকেট ন্যাংড়া আমসহ ধরে ফেলা হয়। শরিফুল চিৎকার করলে ঘটনাস্থলে শরিফুলের পিতা ইছাক (৫৫), ভাই আরিফুল (১৮), মাতা ফাতেমা, চাচা ইসলাম ঘটনাস্থলে আসে। তাদের হাতে ছিল শাবল, কুড়াল, দা ও কাস্তে।
শাবল দিয়ে সিরাজুলের বাম হাত, তার ভাইঝি কলেজ ছাত্রী রুপার বাম হাত ভেঙ্গে দেয়া হয়। সিরাজুলের ভাইবৌ মমতাজের মুখে কাঁচি দিয়ে পোঁচ মারা হয়। মমতাজের মুখে চারটি সেলাই দেয়া হয়েছে। সিরাজুলের ছোট ভাই রেজাউলের হাতেও লাগে দায়ের কোপ। এ ঘটনার পর সিরাজুল, রুপা, মমতাজ বেগম সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। এক্স-রে রিপোর্টে সিরাজুল ও রুপার বাম হাতের হাড়ভাঙ্গা জখম দেখা গেছে। মমতাজ বেগমের মুখে ৪টা সেলাই দেয়া হয়েছে। রেজাউল ইসলাম প্রাথমিক চিকিৎসা নেয়। তিনদিন হাসপাতালে থাকার পর সিরাজুল, রুপা ও মমতাজ বাড়ী ফিরে যায়। বাড়ী ফিরে গত ১৩ মে বুধবার সিরাজুল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এর কাছে একটা এজাহার দেয়। তদন্তে যান এসআই হাবিবুর রহমান।

মমতাজ বেগম

এ দিকে হামলার সময় সেম সাইড আঘাতে ইছাকের স্ত্রী ফতেমা বেগমের হাতে ফোলা জখম হয়। তিনি প্রাথমিক চিকিৎসাও নেন।
এ দিকে ইছাকের স্ত্রী ফতেমা বেগমের আহত হওয়া নিয়ে একটি এজাহার থানায় দেয়া হলে তদন্তে যান এসআই কালাম। এই কালাম দারোগাই দাড়িয়ে থেকে থানা লাগোয়া রাইটার সাইদের কম্পিউটারের দোকান থেকে এজাহার লিখে দেয় হামলাকারীদের। হামলাকারীদের দেয়া সাজানো এজাহার রেকর্ড করার জন্য প্রভাবশালী একটি মহল মাঠে নেমেছে।

কলেজ পড়ুয়া রুপা   

এদিকে হামলার শিকার সিরাজুল ইসলাম কাউন্টার মামলা থেকে রেহাই পেতে প্রতিকার চেয়ে পুলিশ সুপার সাতক্ষীরা ও অতিরিক্ত পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন।

ইছাক গংদের বেপরোয়া হওয়ার নেপথ্য কারণ:

ছয়ঘরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র ইউসুপ বাবু জেলা বিএনপির অন্যতম নেতা। তিনি ঘর জামাই থাকেন শহরের নিউমার্কেট মোড়ে। তার ইন্ধনেই তার ভাই ইছাক, ইসলাম ও ভাইপো শরিফুল-আরিফুল বেপরোয়া।

ইছাক গংদের অপরাধের চিত্র: 
ছয়ঘরিয়া গ্রামের নাজমুলের বাড়ী থেকে ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুলের স্ত্রী বেতারার মাথা ফাটায় ইছাকের পুত্র শরিফুল গংরা। বেতারার মাথায় ৯টি সেলাই দেয় হয়। এ ঘটনায় মামলা হয়। মামলাটি বর্তমানে কোর্টে বিচারাধীন। ইউসুফ এর ভাই ইসলাম একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের স্ত্রী শাহানারার জমির আইল ঠেলে জমি দখল করে। এ ঘটনায় শাহানারা থানায় অভিযোগ দেয়। কিন্তু কোন কাজ হয়নি। তারা গায়ের জোরে জমি দখল করে ঘর নির্মান শুরু করে, যা বর্তমানে নির্মানাধীন। ইছাকের পুত্র শরিফুল ভিক্ষুকের এক কিশোরি কন্যাকে মারধোর করে। কিশোরির অপরাধ ছিল সে তৃষ্ণার্ত হয়ে শরিফুলের সেচ পাম্পে পানি পান করেছিল। পার্শ্ববর্তী বলাডাঙ্গা গ্রামের এক কিশোর যুবকে অকারণে কাঁচি দিয়ে কুপিয়েছিল শরিফুল। ছয়ঘরিয়া গ্রামের মজিদের লাগানো অসংখ্য মেহগনি গাছ কেটে সাবাড় করেছিল শরিফুল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বোরো ধান/চাল সংগ্রহ উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্রীনিবাসের মাসিক ভাড়া মওকুফ

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting