দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৪৫
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ !

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 284 ভিউস

অনলাইন ডেস্ক: ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর দখলে ইসরায়েল সরকার সম্প্রতি যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে খোদ ইসরায়েলিরাই বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন। খবর এএফপি’র।

বিক্ষোভকারীরা হাতে ছিল ইসরায়েলি ও ফিলিস্তিনের পতাকা। ছিল পশ্চিম তীর দখল বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড। বেশ কয়েকটি এনজিও ও বামপন্থী রাজনৈতিক দল এই বিক্ষোভের উদ্যোগ নেয়।

চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্কিত এক পরিকল্পনা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান নদী ঘেঁষা ফিলিস্তিন অধ্যুষিত এলাকা পশ্চিম তীরে ইহুদি জনগোষ্ঠীর বসতি স্থাপন এবং ইসরায়েল সরকারের অন্যান্য কৌশলগত কার্যক্রমে সবুজ সংকেত দেন।

সম্প্রতি প্রধান বিরোধী বেনি গান্তসের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর যে জোট সরকার গঠিত হয়েছে তাতেও পশ্চিম তীর অধিগ্রহণের ব্যাপারটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ট্রাম্পের প্রস্তাবটি পাশের জন্য ১ জুলাই মন্ত্রী পরিষদ ও পার্লামেন্টে তুলতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েল সরকারের পরিকল্পনায় অবশ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরও কথা রয়েছে। তবে তাদের ভূমি কমিয়ে দেওয়া হবে। তাতে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের অন্যান্য মূল দাবিগুলোও বিবেচনায় নেওয়া হয়নি। ইসরায়েল সরকারের এসব একপেশে পরিকল্পনা শুরু থেকেই উড়িয়ে দিয়ে আসছে ফিলিস্তিনি নেতারা।

এসব ঘটনা প্রবাহে ইসরায়েল-ফিলিস্তিনের বিরোধ চরমে পৌঁছেছে। এর মধ্যেই খোদ ইসরায়েলেই পশ্চিম তীর ইস্যুতে বিক্ষোভের ঘটনা ঘটল।

ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের একজন আনাদ শ্রেইবার বলেন, “আমরা ফিলিস্তিনি-ইহুদিরা একে-অপরের অনেক ক্ষতি করেছি।”

“আমরা ভাই ভাই-আমরা উভয়ই এখানে থাকার অধিকারী। পৃথক না থেকে ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কিছুই করতে পারব।”

এডেন নামে আরেজন বিক্ষোভকারী বলেন, “ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর শান্তি নিশ্চিত করতে হবে।”

“জাতিবিদ্বেষ আমাদের বা ওদের কারও জন্যই শান্তি বয়ে আনতে পারবে না, ন্যায় বিচারও বয়ে আনতে পারবে না।”

ইসরায়েল সরকারের পশ্চিম তীর অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে এডেন বলেন, “অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে আমি ভীত। আমি মনে করি, পরিস্থিতি দাঙ্গায় রূপ নেবে। এমনকি যুদ্ধ বেধে যেতে পারে। আমরা এই পরিকল্পনা গ্রহণ করব না…এই পরিকল্পনায় শান্তি নেই।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২০ মিনিটেই জানা যাবে করোনা হয়েছে কি না
পরবর্তী পোস্ট
করোনা প্রতিরোধে যে দুটি উপায় সবচেয়ে বেশি কার্যকরী

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting