দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩০
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

এই গানটি আমার কাছে প্রেমিকার মতো: মাহফুজ আহমেদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২৩
মার্চ ১, ২০২৩ ০ কমেন্ট 384 ভিউস

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন পর পর্দায় ফিরে এলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি প্রত্যাবর্তন করছেন বড় পর্দায়। শবনম বুবলীকে নিয়ে শেষ করলেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ। অপেক্ষা মুক্তির।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় রোমান্টিক নায়ক-নায়িকার অবতারে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ, সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার।

তিনি বললেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’

গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটাগরিক মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

‘মেঘের নৌকা’র গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’র জন্য। এবার লিখলাম ‘প্রহেলিকা’য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি। ইমরান-কোনাল অসম্ভব ভালো করেছে গানটি। সেটি পর্দায় দেখার পর সত্যিই তৃপ্তি পেয়েছি। মনে হলো গানটির সুবিচার করেছেন নির্মাতা।’

এদিকে গানের শিল্পী কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেলো। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’। ‘প্রহেলিকা’র টিজার প্রকাশের পর থেকে এই গানটির জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি।’

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। কারণ, এই গানের মাধ্যমেই মাহফুজ-বুবলী জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে, ঢাকাই সিনেমায় কতোটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষায় থাকার মতো বুবলীর অবস্থা।

তার ভাষায়, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

‘মেঘের নৌকা তুমি’র ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=96vl1LdTy8Q

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাবি অধিভুক্ত ইনিস্টিউটের শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
‘কুকিং শো’তে দোকানের বিরিয়ানি নিয়ে হাজির প্রতিযোগী, ভিডিও ভাইরাল

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting