দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৪
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তথ্য ও প্রযুক্তি

ঈদের ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কবার্তা

কর্তৃক SK Ferdous এপ্রিল ৩০, ২০২২
এপ্রিল ৩০, ২০২২ ০ কমেন্ট 992 ভিউস

আইটি ডেস্ক :

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে দুই পক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। সতর্কবার্তায় আসন্ন ঈদের ছুটিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনার তাগাদা রয়েছে। বিভিন্ন দেশের ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বটনেট ও ম্যালওয়ারের সংক্রামণ ঘটিয়ে প্রচারণা ও আক্রমণের জন্য ব্যবহার’-এর উল্লেখ রয়েছে এতে।

বটনেট : সাধারণভাবে হ্যাকার নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ককে বোঝানো হয় বটনেট হিসাবে। বট হচ্ছে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এমন প্রোগ্রাম। সফটওয়্যারের জগতে রোবট শব্দটির সংক্ষিপ্তরূপ হচ্ছে বট।

বটনেটের সবচেয়ে বহুল ও ক্ষতিকর ব্যবহারের মধ্যে রয়েছে ডিডিওএস (DDoS) বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণ। এতে টার্গেট কম্পিউটার নেটওয়ার্কে ভুয়া ট্রাফিক পাঠিয়ে সার্ভার অকার্যকর করে দেওয়া হয়। এ কাজে সাধারণত নেটওয়ার্কে সংযুক্ত অব্যবহৃত কম্পিউটারকে কাজে লাগায় হ্যাকাররা।

ম্যালওয়ার : আর ম্যালওয়্যার হচ্ছে ‘ম্যালিশিয়াস সফটওয়্যারে’র সংক্ষিপ্ত রূপ। এ ভাইরাস কম্পিউটার, সার্ভার, ক্লায়েন্ট বা কম্পিউটার নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি, ব্যক্তিগত তথ্য ফাঁস, তথ্য বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ, ব্যবহারকারীকে তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত বা কম্পিউটারের নিরাপত্তা এবং গোপনীয়তায় হস্তক্ষেপ করে।

রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে পাওয়া বার্তা বিশ্লেষণ করে বাংলাদেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পাওয়ার কথা উল্লেখ করেছেন বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ (সার্ট) প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ। তার পাঠানো সতর্কীকরণ মেইলে বলা হয়েছে, ‘এসব আইপি থেকে হ্যাকাররা অপপ্রচার ও ডিডিওএস আক্রমণ পরিচালনা করছে।’

এ পরিস্থিতিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নিরাপদ রাখতে ৩টি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো-

ক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন তথ্য পরিকাঠামো পরীক্ষা করে বটনেট ও ম্যালওয়ার সংক্রামণ মুক্ত রাখার পদক্ষেপ নেওয়া।

খ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডওএস (Anti-DDoS) হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করা।

গ. আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনা।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী পোস্ট
কোটিপতি হওয়ার টার্গেটে জেলা ছাত্রলীগে বিবাহিত ও মাদকাসক্ত নেতা

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে

এপ্রিল ২, ২০২৬

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবনের অনুষ্ঠানে...

ডিসেম্বর ১৬, ২০২৪

পত্রিকা পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল...

ডিসেম্বর ৯, ২০২৪

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল...

নভেম্বর ২৫, ২০২৪

বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত চায়...

নভেম্বর ১৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting