দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৬
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী...
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ইলেকট্রিক মিস্ত্রি ওলির প্রতারণা থেকে সাবধান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০২৩
নভেম্বর ৫, ২০২৩ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার নয়বেকি ইউনিয়নের আটুলিয়া গ্ৰামের গাজী আবুল হোসেন ছেলে ওলি। বর্তমান ঠিকানা সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পাশে দাশপাড়া এলাকায়। ভাড়া বাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস। ওলির দৈনন্দিন জীবন ধারণের সাথে রয়েছে মাদকের গভীর সম্পর্কো। পেশায় ওলি একজন ইলেকট্রিসিয়ান। ওলির নামে রয়েছে একাধিক অভিযোগ। যেমন কোন প্রতিষ্ঠানে কাজের জন্য গেলে সেই সব প্রতিষ্ঠান থেকে যন্ত্রাংশ চুরি করে বাহিরে বিক্রি করা। কাজ শেষে শ্রমিকদের বেতন পরিশোধ না করা। মৌখিক কন্টাকে মিস্ত্রী দিয়ে কাজ করিয়ে টাকা না দিয়ে সেই টাকা নিয়ে মাদক সেবন করা। কোন ঠিকাদার কাজে নিলে মালিক ও ঠিকাদারের দন্দ্ব সৃষ্টি করে সেই কাজ বাগিয়ে নেয়। বর্তমান ওলি ইছা আমিন নামের একজন ইটালিয়ান প্রবাসীর আদম ব্যবসার ছত্রছায়ায় আছে। শহরের কামাল নগর এলাকার বোড মিস্ত্রী আব্দুস সামাদ বলেন, ওলি আমাকে পারুলিয়া স্বপ্নবাজার শপিং সেন্টার নামে একটি দোকানে কাজে নিয়ে যায়। সেখানে কাজ ওলির সাথে আমার কথা চুড়ান্ত হয় ৬’শত টাকা প্রতিটি বোড মুজুরী এবং প্রতি সপ্তাহে আমাকে টাকা পরিশোধ করবে। প্রথম সপ্তাহে কাজ শেষে বিল চাইলে ওলি বলে মাহাজন টাকা দেয়নাই শনিবার দিবে। আমি বললাম ভাই শ্রমিম যারা কাজ করছে তাদের মুজুরী দিতে হবে। তখন ওলি আমাকে ২৫’শত টাকা দেয় যদিও আমার বিল হয়েছিল ৮/৯হাজার টাকা। রীতিমত শনিবার সারাদিনের কাজ শেষ করার পর বললাম ভাই টাকা দেন। ওলি বললো এখন টাকা নেই। মহাজন চলে যেতে বলেছে। টাকা বিকাশে পাঠিয়ে দিবে তারপর পাবা। রাত ৭,৮,৯,১০, এভাবে তালবাহানা করতে থাকলে ও টাকা বিকাশে আসে না তখন ওলি আমাকে বললো রবিবার সকালে গিয়ে টাকা নিয়ে কাজ করবেন। রবিবার সকালে গিয়ে কাজ করার আগে টাকা চাইলে বলে কাজ করেন আজ টাকা দিয়ে দিবো। কাজ শেষে আবারও তালবাহানা করতে থাকে এভাবে পরের সপ্তাহে শেষ দিনে আমাকে স্বপ্নবাজার শপিং সেন্টারের প্রঃ হাসিব ৫’হাজার টাকা দিয়ে বলে ওলিকে দিবেন। বাকি আপনার টাকা বিকাশে পাঠিয়ে দিবো। এদিকে আমার কাজের মালামাল শেষ। তখন আমি হাসিব কে একটি মালামালের বিবরণ দিলাম আনুমানিক ৭০/৮০ হাজার টাকার মত। তখন হাসিব বললো আপনার মালামাল নিয়ে আসবেন আমি টাকার ব্যবস্থা করে দিবো। আমি ওলিকে বললাম সকালে টাকা পাঠালে মালামাল নিয়ে যেতে হবে। তারা টাকা পাঠালো না মালামাল কেনা হলো না। আমার কাজের বাকি টাকাও দেয় না ফোন দিলে রিসিভ করে না। দীর্ঘ দিন ওলি আমাকে এই ১৬ হাজার টাকা নিয়ে তালবাহানা করে আসছে। ফোন করলে হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। শহরে ওলির অনেক লোকবল। এদিকে টাকার অভাবে আমার ঘরের আসবাবপত্র নিয়ে চলে যাচ্ছে সমিতির লোক কিস্তির টাকা দিতে পারিনি তাই। পাকাপুল ব্রিজের পাশে একটি দোকানে কাজের জন্য ৫/৬ হাজার টাকা বাকি ছিল আর পরের কাজে ১৬ হাজার মোট আনুমানিক ২০/২২ হাজার টাকা পাবো।কয়েক মাস পর ওলি আমার শশুর বাড়ি গিয়ে হিসাবে করে বলে আমি ৮’হাজার টাকা পাবো। সেই টাকা দিতে একের পর এক তালবাহানা করছে। ওলির জামিনদার রাজারবাগ এলাকার মোবাইল মেকানিক হাসান জানান, কয়েক দিন আগে ওলিকে একজন মিস্ত্রী পাওনা টাকা আদায়ের জন্য আটক করে। ওলি আমার প্রতিবেশী হওয়ায় আমি জামিনদার হয়ে ওলিকে ছাড়িয়ে দিয়ে ছিলাম কিন্তু ওলি আমার সম্মান রাখেনি। ওলির জন্য আমার পকেট থেকে টাকা দিতে হয়েছে সেই মিস্ত্রী কে। নাম প্রকাশে অনিচ্ছুক লস্করপাড়া এলাকার এক ব্যক্তি বলেন, কয়েক মাস আগে ওলি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একজন ঠিকাদাদের মাধ্যমে ইলেকট্রনিকে কাজে যায়। সেখান থেকে ওলি সরকারী তার ও কেবল চুরি করে নিয়ে যায়। শহরে বাসাবাড়িতে, বা ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক কাজ পেলে স্বল্প মূল্যে বিক্রি করে। বর্তমান সে যন্ত্রাংশ্য শহরের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার হচ্ছে। শ্যামনগর একটি মোবাইলের দোকান থেকে তার এক বন্ধুর নামে একটি মোবাইল বাকি নিয়ে আসে দীর্ঘ দিন পার হলেও মোবাইলের টাকা পরিশোধ করে না ফোন দিলে রিসিভ করে না বলে জানান দোকান মালিক। এবিষয়ে ওলির ফোন নম্বরে ০১৭১২৭৩০৫৬১ যোগাযোগ করা হলে ওলি ফোন রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুশুলিয়া ইউনিয়ন পরিষদে সেঞ্চুরি সাতক্ষীরার গাছের চারা প্রদান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রিলেটেড পোস্ট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

মে ৩১, ২০২৬

আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের...

মে ৩১, ২০২৬

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

মে ২৮, ২০২৬

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু

মে ২৫, ২০২৬

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির...

মে ২৪, ২০২৬

স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ জিতে ভাগ্য খুললো মোঃ রাজু...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting