দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৭
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির মানিকখালী ব্রীজে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তে টোল আদায় চলছে

কর্তৃক mirkhairul.news মার্চ ২৪, ২০২৫
মার্চ ২৪, ২০২৫ ০ কমেন্ট 251 ভিউস

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার মানিকখালী ব্রীজে ইজারা গ্রহিতা মহামান্য হাই কোর্টের অনুমতি সাপেক্ষে টোল আদায় করে শান্তিপূর্ণ ভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইজারা গ্রহিতা মুক্তি কনস্ট্রাকশান সাতক্ষীরার পক্ষে জাকির হোসেন প্রিন্স জানান, ব্রীজের ইজারা অনুমোদন হয় ৯/১/২৫ তারিখ। ইজারা মূল্য ১,২৬,২৫০০০ টিকা। ইজারা মূল্য পরিশোধ করা হয় ১৩/০১/২৫ তাং। টোল আদায় শুরু হয় ১৪/১/২৫ তাং হতে। সড়ক বিভাগ সাতক্ষীরা ১৩/১/২৫ তাং ৯৪৩ নং স্বারকে অর্থ জমাদান সংক্রান্ত পত্রে পারাপারকারী যানবাহন হতে ৩ বছরের জন্য টোল আদায়ের নিমিত্ত সংশোধিত টোল নীতিমালা ২০২৪ অনুযায়ী ইজারা কোটেশন — অনুমোদিত হয়। ৯/১/২৫ তাং ঢাকার প্রধান প্রকৌশলীর দপ্তর হতে বেঃসঃ নং ৭৩ প্রঃপ্রঃ স্বারকে এবং বঃবেঃ ১১ তাং ১২/১/২৫ নং স্বারক অনুযায়ী চুক্তিপত্র সম্পন্ন হয়। কিন্ত টোল চার্ট না দেওয়ায় বারবার যোগাযোগ করতে থাকি। বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে ইজারা গ্রহিতারা কার্যক্রম চালাতে থাকেন। এসময় নির্বাহী প্রকৌশলী ও এসডি মৌখিক ভাবে তাদের টোল রেট বেড়েছে বলে আশ্বস্থ করেন। চার্ট না পেয়ে বাধ্য হয়ে প্রায় দেড় মাস পর ২/৩/২৫ তাং টোল চার্ট পেতে লিখিত আবেদন করেন। একই দিন নির্বাহী প্রকৌশলী ২০২৪ নীতিমালার স্থলে ২০১৪ নীতিমালা অনুযায়ী টোল আদায় করতে পত্র পাঠান। এবং ৩/৩/২৫ তাং একই স্বারকে প্রতিস্থাপন করে ২০১৪ নীতিমালা অনুযায়ী টোল আদায়ের পুনরায় চিঠি করা হয়। ফলে উচ্চ মূল্যে ইজারা গ্রহিতারা ক্ষতিগ্রস্থ হওয়ার মুখে পড়ে। বাধ্য হয়ে ইজারা গ্রহিতা পক্ষ মহামান্য হাই কোর্টে প্রতিকার প্রার্থনা করে রিট পিটিশন (নং ৪৩৩২/২৫ তাং ১৭/৩/২৫) করেন। মহামান্য হাই কোর্ট সন্তুষ্ট হয়ে আগামী ৬ মাস পর্যন্ত টোল কালেকশান ২০২৪ অনুযায়ী আদায়ের কথা বলেছেন উল্লেখ করে জাকির হোসেন প্রিন্স বলেন, ২০১৪ নীতিমালায় টেইলার ১২৫/-, হেভী ট্রাক ১০০/-, মিডিয়াম ট্রাক ৫০/-, বড় বাস ৪৫/-, মিনি ট্রাক ৪০/-, মিনি বাস/কোস্টার ২৫/-, মাইক্রো বাস ২০/-, সিডান কার ১৫/- টাকা করে রেট আছে। ২০২৪ নীতিমালায়ও একই রেট রাখা হয়েছে। ২০১৪ নীতিমালায় কেবল মাত্র ৩/৪ চাকার মোটরাইজ যান ৫ টাকা, মটর সাইকেল ৫ টাকা ও রিক্সা ভ্যান, বাই সাইকেল ঠেলাগাড়ী ৫ টাকা করে রেট থাকলেও ২০২৪ নীতিমালায় এই তিনটি আইটেমে ৫ টাকার স্থলে ১০ টাকা করে রেট করা হয়েছে। দেখা যায় ১২ টির মধ্যে ৯টির রেট একই রয়েছে, বাড়ানো হয়েছে মাত্র ৩ টির। অথচ ব্রীজে সকল যানবাহনে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করে পত্রপত্রিকায় অপপ্রচার করা হয়েছে যা ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে প্রতিবাদ জ্ঞাপন পূর্বক তিনি জানান, আমরা প্রতিদিন ১১ হাজার ৫২৯ টাকা ৬৮ পয়সা করে সরকারি কোষাগারে জমা দিচ্ছি। এছাড়া দুটি ঘর, সিকিউরিটি, লেবার, নাস্তা খরচ বাবদ প্রতিদিন ৫৪৫৬.৬২ টাকা ব্যয় হয়ে থাকে। অর্থাৎ সর্ব সাকুল্যে প্রতিদিন ১৬ হাজার ৯৮৬ টাকা ব্যয় হয়ে থাকে। অথচ সড়ক ও জনপথ বিভাগ বিগত ৬ মাস ১৩ দিন খাস কালেকশানের মাধ্যমে প্রতিদিন অনুমান ৩ হাজার থেকে সাড়ে তিন সহস্রাধিক টাকা করে আদায় করে এসেছেন। বিগত ৬ মাস ১৩ দিনে সওজ যে টাকা আদায় ও জমা দিয়েছে তার সঠিক তথ্য পাওয়ার জন্য মহামান্য হাই কোর্টে আইনজীবির মাধ্যমে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তাছাড়া পূর্বে ব্রীজের ডাক ছিল (১-৭-২১ থেকে ৩০-৬-২৪ পর্যন্ত) ১০৯৫ দিনের জন্য ১৯ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা। এবার ডাক হয়েছে প্রায় ৬ গুণেরও বেশী মূল্যে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই টোল আদায়ে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছি। অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সাধারণ জনগণের সাথে সদাচারের মাধ্যমে টোল আদায়ে কাজ করা হয়ে থাকে। অনেককে ছাড় দিয়েও থাকি। মহামান্য হাইকোর্টের প্রতি আমরা শ্রদ্ধাশীল আছি, পরবর্তী আদেশের অপেক্ষায় আছি, রায় পেলেই যথাযথ ভাবে তা মেনে চলা হবে। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে সকল কাগজপত্রের ফটোকপি স্থানীয় আর্মি ক্যাম্পে জমা দিয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting