দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৩
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকরোনা ভাইরাসসাতক্ষীরা জেলা

আশাশুনিতে করোনা ভাইরাসের কারনে থমকে গেছে দৈনন্দিন রোজগার

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 347 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা । এ উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষের মানুষের বসবাস। এর মধ্যে বিপুলসংখ্যক লোক কৃষি কাজ ও মাছ চাষ করে জীবীকা নির্বাহ করেন। তবে প্রাণঘাতী (কভিড-১৯) করোনারভাইরাস সংক্রমনের আতঙ্কে থমকে গেছে মানুষের দৈনিন্দন কর্মযজ্ঞ। বন্ধ করে দেয়া হয়েছে অনেক প্রতিষ্ঠান। কৃষক শ্রমিক এখন বেকার হওয়ার উপক্রম হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে অনেকেই দিশেহারা হয়ে পড়ছেন। এতে জীবীকার তাগিদে অনেকেই কাজের সন্ধানে বিভিন্নস্থানে ঘুরাঘুরি করছেন। অনেকেই এখনো পাইনি সরকারের কোনো ত্রাণ সহযোগিতা। জীবিকার তাগিদে বাইরে বের হলেই আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে পড়ছেন। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করে যাচ্ছেন।

উপজেলা জুড়েই চলছে ভ্রাম্যমাণ আদালত ও সেনা সদস্যদের টহল। সম্প্রতি আশাশুনির বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র চোখে পড়েছে। কাদাকাটি, দরগাপুর, শোভনালী এলাকায় বেশ কিছু শ্রমিক বলেন, তাদের সঞ্চিত অর্থ ক্রমেই শেষ হয়ে আসছে। সংসার চলবে কীভাবে এমন দুচিন্তায় তাড়িয়ে বেড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে সহযোগিতাই তাদের মধ্যে অনেকেই পায়নি বলে জানান।

স্থানীয় ইজিবাইক চালক,মটরসাইকেল চালক,কৃষিশ্রমিক,মৎস্য শ্রমিক এখনো অনেকে পায়নি ত্রাণ সামগ্রী। তবে উপজেলা প্রশাসন থেকে এরই মধ্যে এগারহাজার পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। এর সংখ্যা আরো বাড়বে বলে জানানো হয়েছে। উপজেলার সব ইউনিয়নে গ্রাম্য বাজার গুলোতে দোকানপাট এখনও স্বাভাবিকভাবে খুলছে না, অনেক দোকান এখনও বন্ধ রয়েছে। ফলে এলাকার খেটে খাওয়া মানুষের দৈনিন্দন আয়ও থমকে গেছে। সবার মাঝে এক অজানা আতঙ্ক। তারপরও পুলিশের সদস্যরা মাইকিং করে সবাইকে দ্রæত বজায় রেখে চলাচল করার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।অকারনে বাইরে ঘোরাফেরা না করার জন্য আহবান জানানো হচ্ছে।

ব্যস্ততম বড়দল বাজারে দেখা গেলো প্রায় থমথমে এক নিস্তব্ধ পরিবেশ। প্রতিদিনকার ব্যস্ততম এই বাজারে সরকার নির্ধারিত কিছু ব্যবসা প্রতিষ্ঠান ব্যতিত অন্য দোকানপাট বন্ধ আছে। তারপরও কাজের সন্ধানে বাইরে বের হয়ে অনেকেই পুলিশের বাঁধার মুখে পড়ছেন।

বুধহাটার দায়িত্বে থাকা এস আই হাসানুজ্জামান বলেন, মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে মাইকে অনুরোধ করা হচ্ছে। কোনো অবস্থাতেই যেন লোক সমাগম হতে না পারে আমরা সেদিকটা খেয়াল রাখছি।

বৈউলা গ্রামের ভ্যানচালক জানান, মাত্র ৯০ টাকা আয় করেছি। এতে আমার সংসার চলবে না। আগে এই সময়টাতে ৩০০ থেকে ৪০০টাকা আয় করতে পারতাম। এখন তা হচ্ছে না।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রলালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এগারহাজার একশত পরিবার কে দেওয়া হয়েছে। এর সংখ্যা পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে।

আশাশুনি থানার ওসি আবদুস ছালাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের দল জনসমাগম ঠেকাতে এবং অন্য এলাকার লোকজন যাতে আমাদের এলাকায় না আসতে পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বজুড়ে করোনার বলি অর্ধশতাধিক সাংবাদিক
পরবর্তী পোস্ট
গার্মেন্ট কারখানা বন্ধের সামর্থ রাখে না বাংলাদেশ

রিলেটেড পোস্ট

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting