দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি মসজিদের হিসাব কুক্ষিগত করার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২১
মার্চ ২১, ২০২১ ০ কমেন্ট 420 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে তাবলীগ জামায়াতের থানা আমীরের বিরুদ্ধে আশাশুনি সদরের বড় দূর্গাপুর জামে মসজিদের টাকা পয়সার হিসাব নিকাশ কুক্ষিগত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মসজিদ কমিটির বর্তমান সভাপতি আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগ এবং মসজিদের বর্তমান কমিটির সদস্যদের বক্তব্য থেকে জানা গেছে, আশাশুনি সদরের বড় দূর্গাপুর গ্রামের মৃত মোজাহার উদ্দীন সরদারের পুত্র আশাশুনি উপজেলা তাবলীগ জামায়াতের আমীর আইয়ুবুর রহমান খোকন ও বড় দূর্গাপুর গ্রামের মৃত আহাদ আলী মোড়লের পুত্র মসজিদের সাবেক ইমাম আনজার মোড়ল ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর যাবৎ এক প্রকার গায়ের জোরে মসজিদের পরিচালনা কমিটি হিসেবে দায়িত্বে থাকা কালীন বড় দূর্গাপুর জামে মসজিদের সব কিছু কব্জা করে রাখে। উক্ত মসজিদকে তারা তাবলীগ জামায়াতের আস্তানা বানায়। সেখানে উপজেলা তাবলীগ জামায়াতের সকল রান্না বান্না ও খাওয়া দাওয়াও চলতো। এ নিয়ে মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরী হয়। উক্ত সময়ে (২০০৯-২০১৯ সাল) তারা মসজিদের আয় ব্যয়ের কোন হিসাব মুসল্লিদের সামনে উপস্থাপন করেনি। যার ফলশ্রুতিতে বিগত ১৮/১০/২০১৯ তারিখে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সমন্বয়ে মসজিদের নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিগত ২৭/১০/২০১৯ তারিখে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বাক্ষরিত পত্র মারফত তাদেরকে পত্রপ্রাপ্তি ৭ দিনের মধ্যে ১ জানুয়ারী ২০১০ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত মসজিদের সমুদয় হিসাব সহ প্রয়োজনীয় কাগজপত্র বর্তমান কমিটির কাছে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়।এমনকি মসজিদ কমিটির সদস্যরা মৌখিকভাবে তাদেরকে বিষয়টি বলেন। কিন্তু তারা কমিটির দায়িত্বপ্রাপ্তদের কাছে দীর্ঘ দিনের অর্থনৈতিক হিসাব নিকাশ না দিয়ে তালবাহানা করে হয়রানী করছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। এ নিয়ে গত বছর মসজিদের দু’পক্ষের মধ্যে মারামারি ও সংঘঠিত হয়।সর্বশেষ বিগত ২০/১২/২০২০ তারিখে স্থানী য়গন্যমান্য ব্যক্তি বর্গের মাধ্যমে হিসাব নেয়ার কথা বললে আনজার মোড়ল তার কাছে কোন হিসাব কিতাব নেই এবং সে কোন হিসাব দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এমতাবস্থায় মসজিদরে মুসল্লিদের দাবীর প্রেক্ষিতে বিগত দিনের হিসাব নিকাশ বুঝে পাওয়ার জন্য কমিটির বর্তমান সভাপতি মাহবুবুর রহমান বাদী হয়ে আনজার মোড়ল ও আইয়ুবুর রহমান খোকন এর বিরুদ্ধে গত ১৬/০৩/২০২১ তারিখে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি মধ্যস্থতা করার জন্য এসআই আজিজুল ইসলামের উপর দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আনজার মোড়ল তার কাছে কোন হিসাব নিকাশ নেই, সব হিসাব তাদের আমীর আইযুবুর রহমান খোকন এর কাছে বলে সংশ্লিষ্টদের জানায়। এ ব্যাপারে তাবলীগ জামায়াতের উপজেলা আমীর আইয়ুবুর রহমান খোকনের বক্তব্য জানার জন্য তার খোঁজ নেয়া হলেও বর্তমানে তিনি তাবলীগ জামায়াতের কাজে এলাকার বাইরে থাকায় (তাকে না পাওয়ায়)তার বক্তব্য পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলনের আশা চাষীদের
পরবর্তী পোস্ট
বুধহাটায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting