দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৫৪
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

আলু নেই হাটবাজারে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০২৩
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ০ কমেন্ট 374 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে কাঁচাবাজার বাজার নিয়ন্ত্রণে বেঁধে দেওয়া দাম বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থানের পর আলু শূন্য হয়ে পড়েছে কালিগঞ্জের হাট-বাজারগুলো। কোন দোকানেই মিলছে না আলু। এতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন আলু ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি হওয়ায় আলু আনছেন না তারা। নিত্যপণ্যের দাম নিয়ে হিমসিম অবস্থার মধ্যে গত ১৪ সেপ্টেম্বর চারটি পণ্যের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয়েছে আলু ৩৫ টাকা। আর প্রতি কেজি পেঁয়াজ ৬৫ টাকা, ডিম প্রতি পিছ ১২ টাকা আর প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করতে হবে ১৬৯ টাকায়। সরকার দাম বেঁধে দিলেও তা বাজারে বাস্তবায়ন হয়নি। এর মধ্যে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী কালিগঞ্জের মৌতলা পাইকারী বাজার এবং কৃষ্ণনগর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দামে পন্য বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করেন। মনিটরিং এর পর থেকে আলু শূন্য হয়ে পড়ছে কালিগঞ্জের অধিকাংশ হাট-বাজার। শনিবার (২৩সেপ্টেম্বর) সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কালিগঞ্জ, শ্যামনগর দুই উপজেলার সর্ব বৃহৎ পাইকারি কাঁচাবাজার মৌতলা গোল আলু শূন্যে একাধিক আড়ৎ ঘুরেও মেলেনি আলুর দেখা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আলুর পাইকারী ব্যবসায়ী মধুসুদন ঘোষ ও আব্দুল্লাহ বলেন, এখানে আলু আসে জয়পুরহাট ও ঠাকুরগাঁও থেকে। সেখানে আড়ৎগুলোতে আলু কিনতে হচ্ছে প্রতি কেজি ৩৭ টাকা। খরচসহ আমাদের প্রতি কেজি আলু ৩৯/৪০ টাকা বিক্রয় করতে হবে কিন্তু সরকারী নির্ধারিত দাম ৩৫ টাকা। যে কারণে আলু বিক্রয় করা সম্ভব হচ্ছেনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আড়ৎগুলোতে আলুর দাম প্রতি কেজি ৩৭ টাকা নিলেও আমাদেরকে ক্যাশ মেমো করে দিচ্ছে ২৮ টাকা এভাবে লুকোচুরি করে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। কৃষ্ণনগর বাজারের আলু কিনতে আসা ক্রেতা সুশান্ত ঘোষ বলেন, প্রশাসনের অভিযানের পর থেকে সারা বাজার ঘুরে কোথাও আলু পাওয়া যাচ্ছেনা। অনেকে আবার পরিস্থিতির জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন। রতনপুর বাজারের মনির হোসেন সহ অনেকেই বলেন, এভাবে হটাৎ করে আলু যাবে কোথায়? খোঁজ নিলে গুদাম গুলোতে আলু পাওয়া যাবে। প্রশাসন যদি পাইকারদের গুদামগুলোতে অভিযান চালায় তবে সাধারণ ক্রেতারা ধার্য মূল্য আলু পাবে। একাধিক খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ৪০ থেকে ৪২ টাকা। তাই খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে তা বিক্রি করা সম্ভব নয়। এ কারণে তারা আলু আনছেন না, বিক্রিও করছেন না। মৌতলা বাজার কমিটির সভাপতি শেখ মাহমুদুল হক বলেন, সরকারের বেঁধে দেয়া ৩৫ টাকা দামে আলু বিক্রি করতে বলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাইকারি বাজারে ৪২ টাকা দরে আলু কিনে ৩৫ টাকায় বিক্রি সম্ভব না। এতে ব্যবসায়ীরা মোকাম থেকে আলু আনা বন্ধ করে দিয়েছে। তাই বাজার আলু শূন্য। এই পরিস্তিতে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে দ্রুত ভোক্তা পর্যায়ে আলুর সরবরাহ নিশ্চিত করবে ও প্রসাশনের নজরদারীতে সাধারণ ক্রেতারা বাজারে ধার্য মুল্য আলু পাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গ্রাম ডাক্তার কল্যান সমিতির ঝাউডাঙ্গা কমিটি হস্তান্তর
পরবর্তী পোস্ট
সহিংসতা জ্বালাও পোড়াও করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

কালিগঞ্জে ৫৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

মার্চ ২৫, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬

নলতায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

মার্চ ১, ২০২৬

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting