দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

আদালতের রায় স্বত্ত্বেও জমির হারি থেকে বঞ্চিত দেবহাটার এক সংখ্যালঘু পরিবার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২১
মার্চ ১৪, ২০২১ ০ কমেন্ট 465 ভিউস

লিটন ঘোষ বাপী: আদালতের রায় থাকা স্বত্ত্বেও প্রভাবশালী প্রতিপক্ষদের কাছ থেকে চিরস্থায়ী বন্দোবস্তকৃত জমির হারির টাকা পাচ্ছেননা দেবহাটার কালীপদ মিস্ত্রী (৬২) নামের এক অসহায় সংখ্যালঘু পরিবার।
তিনি উপজেলার টিকেট গ্রামের মৃত নেপাল মিস্ত্রির ছেলে। প্রতিনিয়ত প্রতিপক্ষদের হয়রানীর শিকার হয়ে এবং জমির হারি বাবদ বকেয়া প্রায় দুই লক্ষ টাকা না পেয়ে আদালতের রায় নিয়ে ন্যায় বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।
ভুক্তভোগী কালীপদ মিস্ত্রী তার অভিযোগে জানান, ১৯৮৮-৮৯ সালে সরকারের কাছ থেকে টিকেট এলাকার রঘুনাথপুর মৌজার ৪/১ খতিয়ানের ৪৫ শতক জমি বন্দোবস্ত নিয়ে সেখানে মৎস্য চাষ করতেন তিনি। পারিবারিক নানা সমস্যার কারনে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারী একই এলাকার মৃত মাদার মন্ডলের ছেলে অজয় মন্ডল ও প্রভাস মন্ডলের ছেলে তন্ময় মন্ডলকে ওই জমিটি দেখাশুনার দায়িত্ব দিয়ে তাদের নামে পাওয়ার অব এ্যাটনী করে দেন কালীপদ মিস্ত্রী। এরপর থেকে পাওয়ার অব এ্যাটনীর বলে এবং কালীপদ মিস্ত্রীর অসহায়ত্বের সুযোগ নিয়ে জমির হারির টাকা দেয়া বন্ধ করে দেয় প্রতিপক্ষ অজয় মন্ডল ও তন্ময় মন্ডল। বছরপ্রতি ২২ হাজার টাকা করে চুক্তি থাকলেও ২০১০ সাল থেকে গেল প্রায় ১১ বছর নিজের বন্দোবস্তকৃত জমির হারির টাকা থেকে বঞ্চিত হয়ে আসছে কালীপদ মিস্ত্রির অসহায় পরিবার। পরবর্তীতে ২০১৯ সালে পাওয়ার অব এ্যাটনী বাতিলের জন্য কালীপদ মিস্ত্রী সাতক্ষীরার সহকারী জজ আদালতে (দেবহাটা) একটি মামলা (নং- ৩০/২০১৯) করেন। দুবছর মামলার শুনানী অন্তে চলতি বছরের ১৬ জানুয়ারী উক্ত পাওয়ার অব এ্যাটনী (আমমোক্তারনামা) রদ ও রহিত করে কালীপদ মিস্ত্রীর পক্ষে রায় দেন সহকারী জজ জাহিদুর রহমান। কিন্তু আদালতের রায় থাকা স্বত্ত্বেও অদ্যবধি ওই দুই প্রভাবশালী অজয় মন্ডল ও তন্ময় মন্ডল জমির মালিক কালীপদ মিস্ত্রীকে বকেয়া পাওনা হারির প্রায় দুই লক্ষ টাকা পরিশোধ না করে তালবাহানা ও বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। তাই ন্যায় বিচার ও আইনগত সহায়তা প্রাপ্তির জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার ওসিথর সুদৃষ্টি কামনা করেছেন কালীপদ মিস্ত্রীর ভুক্তভোগী পরিবার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার চিহ্নিত চোরাকারবারি অসলে চেয়ারম্যানকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটায় উগ্রপন্থা প্রতিরোধে আন্তঃমতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting