দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:১৪
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আত্মীয়, পরিবার বা দলের নেতা দুর্নীতি, অনিয়মে কেউ ছাড় পাবে না–শেখ হাসিনা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২০, ২০১৯
অক্টোবর ২০, ২০১৯ ০ কমেন্ট 274 ভিউস

সাতনদী ডেস্ক: দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিয়মের সঙ্গে জড়িত থাকলে আত্মীয়, পরিবার বা দলের নেতা কেউ ছাড় পাবে না বলেও তিনি জানিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানান। যুবলীগের কংগ্রেসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সুত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আমি সবই জানি। কি হচ্ছে, কে কি করছে এটা আগে থেকেই জানি। জেনে-শুনেই ব্যবস্থা নিয়েছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি ভেবে-চিন্তেই নিয়েছি। এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই।

তিনি যুবলীগ নেতাদের উদ্দেশে আরও বলেন, ক্যাসিনোর বিষয়ে তোমরা এত দিন আমাকে জানাওনি কেন? তোমরা তো আমার এখানে এসেছ, কথা হয়েছে। তোমরা না জানালেও এসব আমি জানতাম। আমার আত্মীয় হোক, পরিবারের লোক হোক আর দলের লোক হোক এসব ঘটনার সঙ্গে যারা জড়িত কেউ ছাড় পাবে না। আমি এসব সহ্য করবো না। যে অভিযান চলছে এটা চলমান থাকবে। আত্মীয় আর দলের কোনো নেতা যেই হোক ব্যবস্থা নেওয়া থেকে কেউ বাদ যাবে না।

তিনি বলেন, আমরা এত কষ্ট করে উন্নয়ন করছি, দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে সেসব কাজ। আর সেই অর্জন কেউ নষ্ট করে দেবে সেটা হতে দেব না, তাদের ক্ষমা করা হবে না। অসৎ পথে উপার্জন এটা সম্মানের না। এর অবসান ঘটাতে হবে।

সুত্র আরও জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগ করার বয়সসীমা ৫৫ বছর করার নির্দেশ দেন। এ সময় যুবলীগের নেতাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটা বাড়ানো যায় কি না। বর্তমানে প্রেসিডিয়ামের অনেকের বয়স ৫৫ বছরের উপর।

এ সময় বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, যুবলীগে যদি বয়সী যুবকরা না থাকে তাহলে সেটা কেমন হয়। কিন্তু শেখ হাসিনা বলেন, যুবকরাই যুবলীগ করবে। কেন্দ্র থেকে জেলায় জেলায় আমরা তরুণ নেতৃত্ব চাই।

সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সনম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে কংগ্রেস প্রস্তুতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সব সদস্য এই আহ্বায়ক কমিটির সদস্য থাকবেন। তবে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

সুত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কমিটি করা হলো এই কমিটি কংগ্রেসের প্রস্তুতির জন্য কাজ করবে। তবে এই কমিটিতে যেন বিতর্কিত কেউ না আসতে পারে। আহ্বায়ক কমিটিতে বিতর্কিতরা থাকতে পারবে না। তাদেরকে নেওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ যেন কমিটিতে থাকতে না পারে।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সম্মেলনের পর যুবলীগ ঢাকা মহানগর উত্তর এবং যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কংগ্রেস অনুষ্ঠিত হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতার ইন্দ্রনগরের মানসিক প্রতিবন্ধী রিজিয়া নিখোঁজ
পরবর্তী পোস্ট
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আউট, যুবলীগ করার বয়স ৫৫ নির্ধারণ

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting