দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৪
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদনলিড নিউজসারাদেশ

আগামীকাল ঈদ, বেড়ানো যাবে না চট্টগ্রামের কোন বিনোদন কেন্দ্রে

কর্তৃক kobirubel.satnadee মে ২৪, ২০২০
মে ২৪, ২০২০ ০ কমেন্ট 353 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম:
আগামীকাল সোমবার সারা বাংলাদেশে অনুষ্ঠিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। কিন্তু এবারের ঈদ বরাবরের থেকে ব্যতিক্রম। এবারের ঈদে বেড়ানো যাবে না চট্টগ্রামের কোন বিনোদন কেন্দ্রে । সংবাদটি শুনতে দু:খজনক হলেও আসলে প্রয়োজন রয়েছে।

প্রতিটি মানুষ সুখ-দু:খ ভাগাভাগি করে চলেন এবং চলতে বাধ্য হয়। দু:খের পাশাপাশি আনন্দ উপভোগ করতে সবাই চায়। কিন্তু আমাদের জন্য এই আনন্দ অন্ধকারে পরিণত হবে যদি করোনা ভাইরাস নামীয় মরণব্যাধী কাউকে নাগালে পায়। দুই মাসেরও বেশি সময় ধরে দর্শনার্থী শূন্য থাকা নগরীর পতেঙ্গা সৈকত, পারকি চর, ফয়েস লেকসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসন্ন ঈদ ছুটিতেও দর্শনার্থীদের জন্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনো ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকার পতেঙ্গা সী-বিচ, পারকি বিচ, ফয়েস লেকসহ বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে দর্শনাথীদের সমাগম নিষিদ্ধকরণ সংক্রান্ত গত ১৮ মার্চ সিএমপি জারিকৃত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এ সময় দর্শনার্থীদের পর্যটন কেন্দ্রগুলোতে সমাগম না করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। জানা গেছে, শুরুতে নগর পুলিশের এমন নির্দেশনা জারির পরপরই ওইদিনেই পতেঙ্গা সৈকতসহ বিভিন্ন সমুদ্র সৈকতের পারগুলোতে পুলিশ অভিযান চালিয়ে দর্শনার্থীমুক্ত করা হয়। এ সময় বিচের ধারে কাউকে আসতে না দেওয়ার ওপর কড়াকড়ি নজরদারি রাখা হয় পুলিশের পক্ষ থেকে।

গেলো সপ্তাহে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতির একই বিষয় নিয়ে পূর্ববর্তী নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় নির্দেশনা না মেনে ঘরের বাইরে এসে ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এর আগে গত ১৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশনা দেয় জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির পৃথক নির্দেশনা জারির পর গতকাল পর্যন্ত ৬৫ দিন ধরে চট্টগ্রামে সমুদ্র সৈকত পারসহ ফয়েস লেক, চট্টগ্রাম চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীশূন্য অবস্থায় পড়ে রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনার প্রাদুর্ভাব ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বিষয়ে সমন্বয় সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় অস্বচ্ছল মা-বোনদের মাঝে শাড়ি বিতরণ

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting