দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

আকস্মিক ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইতোমধ্যে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই এবার ইউক্রেন শুরু করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

সোমবার (২০ মার্চ) রাশিয়া সফর শুরু করেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। ইতোমধ্যে আনুষ্ঠানিক বৈঠক করেছেন এ দুই নেতা। মঙ্গলবার (২১ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন পুতিন ও জিনপিং।

পেসকভ বলেন, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুজন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আলোচনা হয়েছে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও। তবে এসব আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি পেসকভ। বলেছেন, দুই দেশের পক্ষ থেকে পুতিন–জিনপিংয়ের বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হবে।

আল জাজিরার প্রতিবেদন মতে, রাশিয়ার চলমান সামরিক অভিযানে ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে মঙ্গলবার (২১ মার্চ) রাজধানী কিয়েভে পৌঁছান জাপানি প্রধানমন্ত্রী। সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি।

আগের দিন সোমবার (২০ মার্চ) ভারতে ছিলেন কিশিদা। এদিন নয়াদিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জি৭ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ তিনি। সেখান থেকেই পোল্যান্ড হয়ে ট্রেনে করে ইউক্রেনে যান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী যুদ্ধ কবলিত কোনো দেশ বা অঞ্চল ভ্রমণ করছেন।

ধনী দেশগুলোর জোট জি৭-এর এশীয় সদস্য দেশের নেতা ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবেও ফুমিও কিশিদার সফর বেশ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার (২১ মার্চ) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জেলেনস্কির আমন্ত্রণেই কিশিদার ইউক্রেন সফর। দুইদিন পর বৃহস্পতিবার (২৩ মার্চ) জাপানে ফিরবেন তিনি।

গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে জাপান। সেই সঙ্গে জোরালোভাবে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়েছে। এছাড়া যুদ্ধ কবলিত দেশটিকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে। গত মাসেই জাপান ইউক্রেনের জন্য ৫শ’ কোটি ডলারেরও বেশি মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

বর্তমান বিশ্বে চীনের প্রভাব বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক দিনগুলোতে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। বিশেষ করে নিজেদের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদার করছে দেশ ‍দুটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক টিকিয়ে রাখতে মোদিকে অনুরোধ আফ্রিদির
পরবর্তী পোস্ট
অভিবাসীদের ঢল ঠেকাতে ইতালিতে নতুন আইন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting