দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৪
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা সদর

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং দ্রুত পিসিআর ল্যাব চালুর দাবিতে মানববন্ধন

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৩, ২০২০
নভেম্বর ২৩, ২০২০ ০ কমেন্ট 323 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং দ্রæত সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শহরের পাকাপুলের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি এড.ওসমান গণি।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে মানববন্ধনে ঢাকা থেকে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি প্রমুখ।

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান রাশি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান পলাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদা জাহান মৌ।

ডা: আফম রুহুল হক এমপি বলেন, আমি ইতোমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছি আজকে হয়তো ফাইলিং হবে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে সাতক্ষীরায় করোনা পরীক্ষা শুরু হবে। এছাড়া সাতক্ষীরায় অর্থনৈতিক জোন হলে আমার প্রাণের সাতক্ষীরার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। সাতক্ষীরার একটি সমস্যা হলো অনেক সময় এসব বিষয়গুলো আমাকে জানানো হয় না। আমাদের সমস্যা গুলো আমরা উপর্যুক্ত স্থানে পৌছাতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। কিন্তু আমাদের দাবিগুলো আমরা সে পর্যন্ত পৌছে দিতে না পারায় আমাদের নানাবিধ সমস্য সৃষ্টি হয়।

এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, সাতক্ষীরাবাসীর দাবির মুখে মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব দিয়েছেন। কিন্তু অত্যন্ত দু:খের বিষয়টি প্রায় আড়াই মাস ল্যাবের মেশিনপত্র সাতক্ষীরা মেডিকেলের বারান্দায় পড়ে থাকলেও এখনো সেটি স্থাপন করা হয়নি। পরীক্ষা শুরু করা হয়নি। আমাদের ল্যাব আছে দক্ষ কর্মী নেই। মাত্র কয়েক দিনে খুলনায় পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু হয়েছিল।

এটি নিয়েও সাতক্ষীরায় উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছিল। আমরা বুঝতে পারি না, সাতক্ষীরার জনগণ অদক্ষ, নাকি প্রশাসনের লোকজন অদক্ষ, নাকি কর্তৃপক্ষ তারা অদক্ষ, তা জানি না। আমরা বিশ্বাস করবো দ্রæত সময়ের মধ্যে পরীক্ষা শুরু হবে। সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিগত জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দীন সাহেব ৩শ বিঘা সম্পত্তি উদ্ধার করেন। সে সময় তিনি বলেছিলেন, সেখানে অর্থনৈতিক অঞ্চল করার জন্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু ওই সম্পত্তি কতিপয় ভ‚মিদস্যুদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। কিভাবে দিয়েছেন তা আমরা জানি না। অথচ সেখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব আয় করা সম্ভব ছিল। তিনি অবিলম্বে সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল এবং দ্রæত সময়ের মধ্যে করোনা পরীক্ষা শুরুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন।

নজরুল ইসলাম বলেন, আমরা অত্যান্ত দুর্ভাগা। আমরা একসাথে কাজ করতে পারি না। আমাদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে হয়। কোভিডে সারা বিশ্বের তুলায় আমাদের আক্রান্তের সংখ্যা অনেক কম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিয়েছেন। তিনি পরীক্ষাগার জেলায় জেলায় স্থাপন করে আমাদের সুস্থ্য রাখতে চেষ্টা করেছেন। মাননীয় নেত্রী আমাদের জেলায় পিসিআর ল্যাব দিয়েছেন। অন্যন্য জেলায় পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হলেও অদৃশ্য কারণে সাতক্ষীরায় শুরু হয়নি। মাননীয় সংসদের মাধ্যমে দ্রæত এটির কার্যক্রম শুরু দাবি জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে বাণিজ্যিকভাবে চুই-ঝাল চাষ
পরবর্তী পোস্ট
তালার ছেলে কথিত জঙ্গি মেধাবী ছাত্র শান্ত সহ ৪ জনের নামে ৩টি মামলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting