দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০০
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

অবৈধ স্থাপনায় অস্তিত্ব সংকটে কুলিয়া লাবণ্যবতী খাল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 361 ভিউস

লিটন ঘোষ বাপি : দেবহাটার কুলিয়া লাবণ্যবতী খাল এখন অস্তিত্ব সংকটে। লাবন্যবতী খালটি ইছামতি নদীর ঐতিহাসিক কোমরপুর স্লুইচ গেট নামক স্থান থেকে উৎপত্তি হয়ে কুলিয়া ইউনিয়নের বুক চিরে শশাডাঙ্গার উপর দিয়ে এল্লারচর হয়ে ব্যাংদহার উপর দিয়ে বয়ে চলেছে অবিরাম। সেই প্রাণবন্ত লাবণ্যবতী খালটি এখন নিষ্প্রাণ প্রায়। কোথাও কোথাও মাটি ভরাট হয়ে সমতল ভূমির সঙ্গে মিশে গেছে। আবার কোথাও কোথাও প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। জানা যায়, দেবহাটার লাবণ্যবতী খালটি এক সময় এলাকার মানুষের চলাচল এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে যাতায়াত ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে খালটি খনন করা হয়। খালের বুক চিরে চলতো পাল তোলা নৌকা। সেই খালটিতে এখন নৌকা চলাতো দূরের কথা, এক ধাপেই পার হওয়া যায়। এছাড়াও খালটি খননের ফলে লাবণ্যবতীর নান্দনিক সৌন্দর্যে ফিরে আসে কিন্তু আজ খাল দখলের প্রতিযোগিতা চলছে। দৃশ্যত: কুলিয়ার বালিয়াডাঙ্গার শেষ দিকটা বসতি সহ প্রায় সকল জায়গায় খালে জেগে ওঠা চরগুলোতে স্থায়ীভাবে বসতি গড়ে তুলে অবকাঠামো ও ইচ্ছামত খালের ভিতরের জায়গায় ভেড়ি বাধ দিয়ে তৈরি করা হচ্ছে ছোট বড় ঘের। পানির অবাধ চলাচলে বড় বাধা সৃষ্টি করলেও এগুলো যেন কেউ দেখতেই পায়না। ‘সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী’ সিংহ ভাগই উৎপাদন হয় এই দেবহাটা উপজেলায়। আর এই চিংড়ী উৎপাদন করার জন্য লাবন্যবতী খালের পানির উপর ভর করে শাখরা থেকে ব্যাঙদাহ পর্যন্ত আনুমানিক ৫০ হাজার বিঘা জমিতে মৎস্য চাষ হয়। অথচ দেখা যায়, বিভিন্ন ময়লা-আবর্জনায় আর অবৈধ দখলদারিত্বেও কারনে খালটি প্রায় ঢেকে গেছে। যারফলে একটু বৃষ্টি হলেই এলাকার মৎস্য ঘের সহ ফসলী জমি পানিতে তলিয়ে যায়। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে মৎস্য ও ফসলী চাষীরা।
কুলিয়া দত্তডাঙ্গার মৎস্য চাষি কবির বলেন, ‘এক সময় লাবণ্যবতী খাল দিয়ে কুলিয়া ইউনিয়নের ও তার আশেপাশের পানি নিষ্কাশন হতো। কিন্তু এই লাবণ্যবতী খালটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় এলাকার পানি নিষ্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে’। এলাকার ঘের ব্যবসায়ী চন্দ্রকান্ত বলেন, ‘ লাবণ্যবতী খাল পুনঃখনন করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে আবারও ডুবে মরতে হবে আমাদের।’ তিনি আরও বলেন, ‘লাবণ্যবতী খাল পুনঃখনন করে দেবহাটার ইছামতি নদীর সঙ্গে সংযুক্ত করতে পারলে জলাবদ্ধতার হাত থেকে কিছুটা রক্ষা পাবে এলাকাবাসী।’ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা সদস্য সচিব প্রভাষক সুজন ঘোষ বলেন, লাবণ্যবতী খাল দখলদারীদের কাছ থেকে দখলমুক্ত করতে হবে। খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাবণ্যবতী খাল পুনঃখনন করে প্রবাহ সৃষ্টি করতে হবে। তবেই বন্যা ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে।
দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালকে দখল মুক্ত করার ঘোষনা দিয়েছেন। আমি চাই লাবণ্যবতী খালে যারা অবৈধভাবে খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে সেসব স্থাপনা উচ্ছেদ করে লাবণ্যবতী খাল অবৈধ দখলমুক্ত করা হোক। ‘ অতিদ্রুত লাবণ্যবতী খাল পুনঃখনন করতে না পারলে এলাকাবাসী পানিতে ডুবে মরবে। জলাবদ্ধতার শিকার হয়ে হাজার হাজার মানুষের জীবনে নেমে আসবে চরম দুর্দিন। লাবণ্যবতী খালের পুনঃখননের প্রতিবন্ধকতার অন্যতম কারণ অবৈধ দখলদারিত্ব এবং অবৈধ স্থাপনা মুক্ত করনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন’। এলাকাবাসী লাবণ্যবতী খালকে জীবন্ত দেখতে চায় এবং পুনঃখননে সব ধরনের দখলদারিত্ব অবসান কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় যুবককে পিটিয়ে হত্যা, আহত-২
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ঢেউটিন ও চেক বিতরণ

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting