দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫০
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

অবাধ তথ্য প্রবাহ দুর্নীতি প্রতিরোধের পূর্বশর্ত-টিআইবি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৯, ২০২২
সেপ্টেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 499 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতি রোধ সম্ভব নয়। আর স্বচ্ছতা ও জবাবদিহিতার পূর্বশর্ত হলো তথ্যের উন্মুক্ততা। সরকার তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে তথ্য অধিকার আইন-২০০৯ ও জনস্বার্থে তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন পাশ, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা প্রণয়ন, অনলাইন ভিত্তিক জাতীয় তথ্য ভান্ডার তৈরি, ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য প্রকাশের ব্যবস্থাসহ নানান উদ্যোগ গ্রহণ করলেও এর সুফল এখনও সাধারণ জনগণ পাচ্ছে না, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা ও জেলা তথ্য অফিসের যৌথভাবে আয়োজিত ’জনসাধারণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় জাতীয় তথ্য বাতায়নের ভূমিকা: সমস্যা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। সনাক সদস্য মোঃ আবুল বাসার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠক সভাপতিত্ব করেন সনাক সভাপতি জনাব পবিত্র মোহন দাশ।
বৈঠকের শুরুতে সনাক সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল হামিদ বৈঠকে উপস্থিত সবাইকে স্বাগত জানান। এরপর টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম দিবসকে সামনে রেখে টিআইবি ও সনাকের উদ্যোগে জাতীয় তথ্য বাতায়নের অধীনে থাকা সাতক্ষীরা জেলার সকল সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। ৭টি কমন নির্দেশক বা তথ্যের উপর ভিত্তি করে করা পর্যবেক্ষণের ফলাফল থেকে দেখা যায়, ৭০টি দপ্তরের ওয়েব সাইটের মধ্যে মাত্র ১৮টি দপ্তরের ওয়েব সাইটে পর্যবেক্ষণকৃত ৭টি তথ্য হালনাগাদ রয়েছে। আবার ৪টি দপ্তরের ওয়েব সাইটে পর্যবেক্ষণকৃত ৭টি তথ্যের একটিও নেই। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৭০টি দপ্তরের মধ্যে মাত্র ৪৫টি দপ্তরের ওয়েব পোর্টালে।
উপস্থাপনা শেষে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম, দৈনিক কালের চিত্র’র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরার প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা সমবায়৷ কর্মকর্তা মোঃ করিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, উত্তরণে এডভোকেট মুনিরউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার ফাতেমা খানম, প্রমুখ।
সবশেষে, সভার সভাপতি সকলকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আলোচকদের আলোচনার সারমর্ম তুলে ধরে বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালাতে হবে। তথ্য অধিকারের কথা শুধু কাগজে কলমে না রেখে কীভাবে তথ্যকে সত্যিকার অর্থেই উন্মুক্ত করা যায়, মানুষের কাছে এর সুফল পৌঁছে দেওয়া যায়, সে জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে এ আইন বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাইট হাউজের সঞ্জু মিয়া, হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সনাক সদস্য ডাঃ সুশান্ত কুমার ঘোষ, ভারতেশ্বরী বিশ্বাস, জেসমিন আক্তার, মোঃ ইয়াসিন সিদ্দিক, আব্দুস সামাদ, মনিরুজ্জামান মুন্না, সৈয়দা সুলতানা শিলা, সনাকের চারটি এসিজি কমিটির সমন্বয়কবৃন্দ মোঃ হাছিবুর রহমান, সঞ্জয় কুমার হালদার, মোঃ অহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম এবং সনাক সাতক্ষীরার ইয়েস সদস্যবৃন্দ।
এর আগে দিবসটিকে সামনে রেখে গত ২৭ সেপ্টেম্বর সনাক সাতক্ষীরা ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে দিবসটির তাৎপর্য ও তথ্য অধিকার বিষয়ে দিনব্যাপী প্রচারণা চালানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ত্রাস, আতঙ্ক ছড়িয়ে জমি দখলের চেষ্টা

রিলেটেড পোস্ট

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting