দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...
কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম
তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২
কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

অবশেষে শুরু হলো কলারোয়া হাসপাতাল সড়কের কাজ

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৯, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫ ০ কমেন্ট 266 ভিউস
কামরুল হাসান: অবশেষে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত কলারোয়া হাসপাতাল সড়কের পুনঃনির্মাণ কাজ। প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ ইউনিব্লক আকারে নির্মীয়মাণ এই সড়কটির পুনরায় নির্মাণ কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। সম্প্রতি হাসপাতাল সড়কের দুরবস্থার ওপর একাধিক প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত  হয়। এরপর শুরু হলো খানাখন্দে ভরা ভাঙাচোরা হাসপাতাল সড়কটির নির্মাণের কাজ। শুক্রবার (২৯আগস্ট) সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতাল সড়কের এক পাশে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। কাজটি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ভোগান্তির পর একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলাম রাস্তাটির সংস্কারের বিষয়ে। তবে সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় রাস্তার দুরবস্থা তুলে ধরায় আবার আশার আলো দেখা দিয়েছে। এজন্য তাঁরা সংবাদমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জানা গেছে, কলারোয়া ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে হাসপাতাল অভিমুখী ৭০০ মিটার সড়কটি সম্পূর্ণ ইউনিব্লক আকারে তৈরি করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ১৯২ টাকা। এই সড়ক নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদার শেখ ফরহাদ হোসেন তপু জানান, এখনো এই কাজের ওয়ার্কঅর্ডার তিনি পাননি। তবে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় জনদুর্ভোগ লাঘবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সম্মতিতে কাজটি শুরু করেছেন। তিনি জানান, খুব শিগগিরই তিনি ওয়ার্কঅর্ডার পাবেন। হাসপাতাল সড়কের হালিমা ফার্মেসির স্বত্বাধিকারী মইনুদ্দিন জানান রাস্তাটি ইউনি ব্লক আকারে তৈরি হওয়ার সংবাদে আমরা খুশি। কেননা, এই ধরনের সড়ক দীর্ঘদিন টেকসই হয়। অপর বাসিন্দা মাসুদুর রহমান জানান, নির্মাণ কাজটি যেন মানসম্পন্নভাবে করা হয়, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম শুক্রবার এ বিষয়ে আলাপকালে জানান, কলারোয়া হাসপাতাল সড়কটি ইউনিব্লক আকারে নির্মিত হচ্ছে। এটি হতে যাচ্ছে কলারোয়া পৌর এলাকার দ্বিতীয় ইউনিব্লক সড়ক। এর আগে গত বছরের ২৪ শে আগস্ট কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পূর্ব পার্শ্ব থেকে তুলসীডাঙ্গা গ্রামের প্রয়াত চেয়ারম্যান হোসেন আলীর বাড়ি পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ইউনিব্লক রাস্তা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ইউনিব্লক করে নির্মাণ করা এই সড়কটি যেমন প্রশস্ত হবে, তেমনি টেকসই হবে দীর্ঘদিনের জন্য। জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ যেনো যথাযথভাবে হয় এমন প্রত্যাশা সকলের।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের জয়াখালীতে সেটেলমেন্ট কারসাজি: কোটি টাকার বানিজ্যে ভূমিহারা গ্রামবাসী
পরবর্তী পোস্ট
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়  নেতার বুধহাটায় গণসংযোগ 

রিলেটেড পোস্ট

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting